ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
বাষ্পীভবন কাকে বলে?
- খ)(2)
বায়ুর কোন স্তরে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।
- ঘ)(4)
বাংলাদেশে চিত্র-১ এ সংঘটিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যাওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
- খ)
বায়ুমণ্ডলের তাপমণ্ডলের নিম্ন অংশ আয়নমণ্ডলে (Ionosphere) বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়। তাপমণ্ডলের এ অংশে তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে বায়ু আয়নযুক্ত হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতারতরঙ্গ এই আয়নগুলোতে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এ কারণে বেতার যোগাযোগ সম্ভব হয়।
- গ)
উদ্দীপকের চিত্র-২ এ পরিচলন বৃষ্টি (Convectional Rain) প্রদর্শিত হয়েছে।
বর্ণনা:
১. সূর্যের তাপে সমুদ্র ও উত্তপ্ত ভূপৃষ্ঠের পানি বাষ্পে পরিণত হয়। উত্তপ্ত বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী স্রোত হিসেবে সোজা উপরে ওঠে।
২. উপরে উঠে বায়ু শীতল হয়, জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়।
৩. মেঘ থেকে সোজাসুজি নিচে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ ধরনের বৃষ্টি সাধারণত দিনের বেলায় ও নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন হয়ে থাকে। - ঘ)
চিত্র-১ এ সংঘটিত বৃষ্টিপাতটি শৈলোৎক্ষেপ বৃষ্টি। সমুদ্র থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে ওঠে, শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালে বৃষ্টি ঘটায়; অপর পাশ হয় বৃষ্টিহীন অঞ্চল। বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
বাংলাদেশে এর গুরুত্ব:
১. কৃষিকাজে: বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বর্ষাকালে হয়। এই বৃষ্টির পানিতে ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষ সম্ভব হয় এবং সেচের খরচ কমে।
২. নদী ও জলাশয় পুনর্ভরণে: বৃষ্টির পানি নদী, খাল-বিল ও পুকুরে জমা হয়। এতে নাব্যতা বজায় থাকে, মাছ চাষ ও নৌপরিবহন সহজ হয়।
৩. পরিবেশ ও জলবায়ুতে: বর্ষাকালে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় থাকে এবং বনভূমি ও গাছপালার বৃদ্ধি ঘটে।
৪. সতর্কতা: অতিবৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা হতে পারে। তবু বন্যার পলি জমি উর্বর করে।সুতরাং, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বাংলাদেশের কৃষি, অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও