ইসলাম • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

ইসলাম প্রশ্ন

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তোরাব আলী ও তার বন্ধু সজিব রাতের অন্ধকারে এলাকার জনগণের অবস্থা দেখার জন্য ঘুরতে বের হন। জনাব তোরাব আলী এক রাতে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পান। সেখানে গিয়ে দেখতে পান যে, একজন অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং রোগযন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন তিনি পরিষদ থেকে টাকা-পয়সা নিয়ে এসে তাকে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। অপরদিকে, তার বন্ধু সজিবের এলাকায় ঘূর্ণিঝড়ে বাড়িঘর, রাস্তা ক্ষতিগ্রস্ত হলে নিজের অর্থ দিয়ে তা মেরামতের ব্যবস্থা করেন এবং জনগণকে সাহায্য-সহযোগিতা করেন।

  1. ক)

    মদিনার সনদ কী?

    (1)
  2. খ)

    হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    জনাব তোরাব আলীর কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    সজিবের কর্মকান্ডের দ্বারা 'কোন খলিফার মানবসেবার সাথে সাদৃশ্য ৩ পাওয়া যায় তা বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মহানবি (স.) হিজরতের পর মদিনায় মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি ও নিরাপত্তার জন্য যে লিখিত চুক্তি বা সংবিধান প্রণয়ন করেন, তাকে মদিনা সনদ বলে।

  2. খ)

    মহানবি (স.)-এর ইন্তেকালের পর অনেক ভণ্ড নবি দাবিদার, যাকাত অস্বীকারকারী ও ধর্মত্যাগী (রিদ্দা) বিদ্রোহ করে। এতে ইসলাম গভীর সংকটে পড়ে। প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) দৃঢ় সংকল্পে এসব বিদ্রোহ দমন করেন এবং ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তাই তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।

  3. গ)

    জনাব তোরাব আলীর কাজে হযরত উমর (রা.)-এর আদর্শের মিল পাওয়া যায়। হযরত উমর (রা.) রাতে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। একবার তিনি অভাবী পরিবারকে দেখে নিজ কাঁধে খাবার বহন করে এনে দেন। বায়তুল মাল থেকে অভাবীদের সাহায্য দিতেন। তোরাব আলীও রাতে এলাকা ঘুরে অসুস্থ দরিদ্র মানুষকে দেখে পরিষদের তহবিল থেকে অর্থ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটি জনদরদি শাসকের আদর্শ।

  4. ঘ)

    সজিবের কর্মকাণ্ডে হযরত উসমান (রা.)-এর মানবসেবার সাথে সাদৃশ্য পাওয়া যায়। হযরত উসমান (রা.) ‘গনি’ বা দানশীল নামে খ্যাত ছিলেন।

    সাদৃশ্য:
    ১. তিনি মদিনার মুসলমানদের পানির কষ্ট দূর করতে নিজের অর্থে রুমা কূপ কিনে ওয়াকফ করেছিলেন।
    ২. তাবুক অভিযানের সময় সৈন্যদের জন্য নিজের সম্পদ থেকে বিপুল অর্থ দান করেন।
    ৩. সজিবও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘর ও রাস্তা নিজের অর্থে মেরামত করেছেন এবং জনগণকে সহযোগিতা করেছেন।

    সুতরাং, সজিবের কাজ হযরত উসমান (রা.)-এর দানশীলতা ও মানবসেবার আদর্শের সাথে সংগতিপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন