বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৬

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

সেনাপতি 'ক' ছিলেন উচ্চাভিলাষী কিন্তু শারীরিক ত্রুটির কারণে সামরিক দপ্তরে অযোগ্য বলে বিবেচিত হন ফলে নিজ প্রচেষ্টায় ক্ষুদ্র বাহিনী গড়ে তোলেন এবং সামরিক অভিযান চালিয়ে রাজ্য দখলসহ বহু ধন-সম্পদ অর্জন করেন। সেখানে মাদ্রাসা ও ধর্মীয় কেন্দ্র গড়ে তোলেন। ১৭/১৮ জন সৈনিক নিয়ে হঠাৎ আক্রমণে চারদিকে হইচই পড়ে যায়। প্রাণ রক্ষার্থে সবকিছু ফেলে পালিয়ে যায়। বিনা বাধায় ঐ স্থান মুসলমানদের অধিকারে আসে।

  1. ক)

    কৌলীন্যবাদ কী?

    (1)
  2. খ)

    মধ্যযুগের ইতিহাসে শায়েস্তা খান স্মরণীয় হয়ে আছেন কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের সেনাপতি 'ক' এর সাফল্য বখতিয়ার খলজির যে অভিযানকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    সেনাপতি 'ক' এর অভিযান কেবল ক্ষমতা দখল নয়, বরং নতুন সামাজিক ও সাংস্কৃতিক যুগের সূচনা করেছিল- বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কৌলীন্যবাদ হলো সেন আমলে বল্লাল সেন প্রবর্তিত সামাজিক প্রথা, যেখানে আচার, বিনয়, বিদ্যা প্রভৃতি গুণের ভিত্তিতে ব্রাহ্মণ-কায়স্থদের ‘কুলীন’ মর্যাদা দেওয়া হতো।

  2. খ)

    শায়েস্তা খান মুঘল আমলে বাংলার সুবাদার ছিলেন। তিনি চট্টগ্রাম জয় করে মগ ও পর্তুগিজ জলদস্যুদের দমন করেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনেন। তাঁর আমলে দ্রব্যমূল্য এত কম ছিল যে টাকায় আট মণ চাল পাওয়া যেত। ঢাকায় তিনি বহু স্থাপত্য নির্মাণ করেন। এ কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন।

  3. গ)

    উদ্দীপকের সেনাপতি ‘ক’-এর সাফল্য বখতিয়ার খলজির নদীয়া অভিযান-কে ইঙ্গিত করে।

    শারীরিক ত্রুটির কারণে বখতিয়ার সামরিক দপ্তরে অযোগ্য বিবেচিত হন, তবু নিজ চেষ্টায় ক্ষুদ্র বাহিনী গড়ে তোলেন। ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৭/১৮ জন সৈনিক নিয়ে হঠাৎ নদীয়ায় আক্রমণ করলে সেন রাজা লক্ষ্মণ সেন প্রাণ বাঁচাতে পালিয়ে যান। বিনা বাধায় নদীয়া মুসলমানদের অধিকারে আসে। উদ্দীপকের বর্ণনা এই অভিযানের সঙ্গে মিলে যায়।

  4. ঘ)

    বক্তব্যটি যথার্থ। বখতিয়ারের অভিযান কেবল ক্ষমতা দখল ছিল না; এটি বাংলায় নতুন সামাজিক ও সাংস্কৃতিক যুগের সূচনা করে।

    ১. রাজনৈতিক পরিবর্তন: এর ফলে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়, যা প্রায় সাড়ে পাঁচশ বছর চলে।
    ২. সামাজিক পরিবর্তন: বর্ণভেদে বিভক্ত ও কৌলীন্যবাদে আবদ্ধ সমাজে ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ ছড়িয়ে পড়ে। সুফি-দরবেশদের প্রভাবে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে।
    ৩. সাংস্কৃতিক পরিবর্তন: বখতিয়ার মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় কেন্দ্র গড়ে তোলেন। ফলে আরবি-ফারসি শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটে।

    সুতরাং, তাঁর অভিযান রাজ্য জয়ের সঙ্গে সঙ্গে নতুন সামাজিক-সাংস্কৃতিক যুগের সূচনা করেছিল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন