বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

দৃশ্যকল্প-১: জনাব রহমত আলী বিদেশ থেকে উচ্চ শিক্ষা লাভ করে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি দেখতে পান গ্রামের অধিকাংশ লোকজন কুসংস্কারে লিপ্ত। কুসংস্কার মুক্ত করতে সকলকে তিনি আল্লাহর নির্দেশ মেনে চলতে বলেন।দৃশ্যকল্প-২: লাবনী একটি রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, পড়ালেখার প্রতি তার খুব আগ্রহ। সে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও তার পরিবারের লোকদের কাছে পড়ালেখা করেন। লেখালেখিতে তিনি খুব দক্ষ ছিলেন। তার লেখনিতে নারী সমাজের করুণ চিত্র ফুটে ওঠে।

  1. ক)

    ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?

    (1)
  2. খ)

    ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?

    (2)
  3. গ)

    দৃশ্যবল্প-১ এ জনাব রহমত আলীর মধ্যে ইতিহাসের কোন মনীষীর চরিত্রের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-২ এ বর্তমান নারী সমাজের অগ্রগতিতে উক্ত নারীর অবদান অপরিসীমউত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও।

  2. খ)

    ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলমান সমাজকে শিরক, বিদআত ও কুসংস্কার থেকে মুক্ত করে ইসলামের ফরজ বিধানগুলো পালনে উদ্বুদ্ধ করা। এর সঙ্গে জমিদার ও নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করাও পরে আন্দোলনের লক্ষ্য হয়ে ওঠে।

  3. গ)

    জনাব রহমত আলীর মধ্যে হাজী শরীয়তুল্লাহর চরিত্রের প্রতিফলন ঘটেছে।

    হাজী শরীয়তুল্লাহ মক্কায় দীর্ঘদিন ধর্মশিক্ষা লাভ করে দেশে ফিরে মুসলমানদের কুসংস্কার ও অনৈসলামিক রীতি ত্যাগ করে আল্লাহর নির্দেশিত ফরজ কাজ পালনের আহ্বান জানান। উদ্দীপকের রহমত আলীও বিদেশে শিক্ষা নিয়ে ফিরে গ্রামের কুসংস্কার দূর করতে মানুষকে আল্লাহর নির্দেশ মেনে চলতে বলেন। তাই তাঁর কাজ হাজী শরীয়তুল্লাহর সংস্কার প্রচেষ্টার প্রতিফলন।

  4. ঘ)

    দৃশ্যকল্প-২-এর লাবনীর মধ্যে বেগম রোকেয়ার প্রতিফলন রয়েছে, যাঁর অবদান নারী সমাজের অগ্রগতিতে অপরিসীম।

    ১. রোকেয়া রক্ষণশীল পরিবারে জন্মে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও পরিবারের সদস্যের কাছে লেখাপড়া শেখেন এবং লেখনীর মাধ্যমে নারীর দুর্দশা তুলে ধরেন।
    ২. তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে নারীশিক্ষার পথ প্রশস্ত করেন।
    ৩. তিনি নারীদের সংগঠিত করতে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম গড়ে তোলেন এবং কুসংস্কার ও অবরোধ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন।

    সুতরাং, নারী সমাজের শিক্ষা, জাগরণ ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অপরিসীম— উত্তরটি যথার্থ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন