বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
বাংলা ২য় পত্র প্রশ্ন
5.
(ক) মনে করো, তুমি নাজিফা। তুমি কে, বি, এ, এইচ উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। সম্প্রতি তোমার বিদ্যালয়ে উদ্যাপিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।অথবা, (খ) মনে করো, তুমি সুশান্ত। 'দৈনিক জনকণ্ঠ' পত্রিকার একজন স্থানীয় প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর ও ব্যাখ্যা
(ক) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
শিরোনাম: যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
উপশিরোনাম: ভাষাশহিদদের স্মরণে কে.বি.এ.এইচ উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি: যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কে.বি.এ.এইচ উচ্চ বিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিনের শুরুতে খালি পায়ে প্রভাতফেরি করে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১০টায় প্রধান শিক্ষকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষাশহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা জানান, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা বাঙালির জন্য গৌরবের।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ভাষা-আন্দোলনের গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মাতৃভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণের জন্য শিক্ষার্থীদের শপথ করানো হয়।
দিনের শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নাজিফা, কে.বি.এ.এইচ উচ্চ বিদ্যালয়
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও