বাংলা ১ম পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৬
বাংলা ১ম পত্র প্রশ্ন
করিম ও রহিমা দুই ভাইবোন। সারাদিন তারা রৌদ্রে দৌড়াদৌড়ি, পুকুরে মাছ ধরা, গাছে চড়ে বেড়ানো, গাছগাছালি থেকে ফল সংগ্রহ করে বেড়ায়। তারা মায়ের কথা শোনে না বললেই চলে। প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদের সহজ-সরল জীবন-যাপন যেন গ্রাম বাংলার প্রতিচ্ছবি।
- ক)(1)
হরিহর তাগাদার জন্য কোথায় গিয়েছিল?
- খ)(2)
‘আমার কাপড় যে বাসি’ কে বলেছিল এবং কেন?
- গ)(3)
উদ্দীপকের করিম ও রহিমার সাথে ‘আম আঁটি ভেঁপু’ গল্পের যে দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো。
- ঘ)(4)
“উদ্দীপকের মা চরিত্রটি ‘আম আঁটি ভেঁপু’ গল্পের সর্বজয়া নয়”—মন্তব্যটির যথার্থতা বিচার করো。
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকের করিম ও রহিমা সারাদিন রোদে দৌড়ঝাঁপ, পুকুরে মাছ ধরা, গাছে চড়া ও ফল সংগ্রহ করে বেড়ায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের অপু ও দুর্গাও প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায়, আম কুড়ায়, আঁটির ভেঁপু বানিয়ে বাজায়। দুই জোড়া ভাইবোনের মধ্যেই আছে প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা, দুরন্ত শৈশব ও সহজ-সরল গ্রামীণ জীবন। এখানেই উদ্দীপক ও গল্পের সাদৃশ্য।
- ঘ)
উদ্দীপকের মা শুধু সন্তানদের অবাধ্যতার কথা বলেছেন। তাঁর অন্য কোনো ভূমিকা বা চরিত্রগত বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। মন্তব্যটি আমি যথার্থ মনে করি।
১. সংসারের অভাব: গল্পের সর্বজয়া দারিদ্র্যের সংসারে অভাব সামলাতে হিমশিম খান। উদ্দীপকে সেই সংগ্রামের চিত্র নেই।
২. শাসন ও স্নেহ: সর্বজয়া সন্তানদের বকাঝকা করলেও তাঁর ভেতরে গভীর স্নেহ ও দুশ্চিন্তা আছে। উদ্দীপকের মায়ের কেবল অবাধ্য সন্তানের কথা বলা হয়েছে।
৩. চরিত্রের গভীরতা: সর্বজয়া স্বামী, সন্তান ও সংসার নিয়ে জটিল বাস্তবতার মুখোমুখি। উদ্দীপকের মা সে তুলনায় অসম্পূর্ণ ও সীমিত।সুতরাং, উদ্দীপকের মা চরিত্রটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের সর্বজয়া নয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও