সাহিত্য পাঠ • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

সাহিত্য পাঠ প্রশ্ন

সারমর্ম লেখ: মানব কল্যাণ স্বরস্থ, বিচ্ছিন্ন, সম্পর্ক-রহিত হতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো-মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব-কল্যাণ শ্রেফ দান-খয়রাত আর কাঙালি ভোজের মতো মানব-মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়োবার লোকেরও অভাব নেই দেশে।

উত্তর ও ব্যাখ্যা

(১)
সারমর্ম: মানবকল্যাণ বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়; সমাজের ভালো-মন্দের সঙ্গেই প্রতিটি মানুষের কল্যাণ জড়িত। এই সম্পর্কের উপলব্ধি না থাকলে কল্যাণের নামে দান-খয়রাত ও কাঙালি ভোজ মানুষের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে। অথচ আমাদের সমাজে এসব করে প্রশংসা কুড়ানোর প্রবণতাই প্রবল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন