হিসাববিজ্ঞান ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৩
হিসাববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন
আলফা, বেটা ও গামা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ৭০,০০০ টাকা; ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক ৫,০০০ টাকা বেতন পাবে। ২০২২ সালের ১ জুলাই তারিখে গামা ব্যবসায়ে ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ব্যবসায়ের মুনাফা ২:২: ১ অনুপাতে বন্টিত হবে। প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে ৭০০ টাকা, ৫০০ টাকা ও ৩০০ টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ৫০,০০০ টাকা।
- ক)(1)
অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর।
- খ)(2)
লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি কর।
- গ)(3)
অংশীদারদের চলতি হিসাব তৈরি কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
AI-তৈরি নমুনা উত্তর
উত্তোলনের সুদ:
আলফা = ৩৮৫ টাকা
বেটা = ২৭৫ টাকা
গামা = ১৬৫ টাকা
মোট উত্তোলনের সুদ = ৮২৫ টাকা। - খ)
AI-তৈরি নমুনা উত্তর
লাভ-লোকসান আবণ্টন হিসাবের বণ্টনযোগ্য মুনাফা = ৩০,৩২৫ টাকা। অংশীদারদের মুনাফার অংশ: আলফা = ১২,১৩০ টাকা, বেটা = ১২,১৩০ টাকা, গামা = ৬,০৬৫ টাকা।
- গ)
AI-তৈরি নমুনা উত্তর
অংশীদারদের চলতি হিসাবের সমাপনী উদ্বৃত্ত (ক্রেডিট উদ্বৃত্ত):
আলফা = ১৫,৭৪৫ টাকা
বেটা = ১০,৮৫৫ টাকা
গামা = ৫,৮০০ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও