বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
বাংলা ২য় পত্র প্রশ্ন
2.
(ক) মনে করো, তুমি রূপা। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। উক্ত পরীক্ষার প্রস্তুতি জানিয়ে কুমিল্লায় বসবাসরত পিতার কাছে একখানা পত্র লেখো।অথবা,(খ) মনে করো, তুমি শারমিন নিগার। সীতাকুণ্ড উপজেলার বড়ো কুমিরা এলাকার বাসিন্দা। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
(ক) পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতাকে পত্র
ঢাকা
২০ অক্টোবর, ২০২৩
শ্রদ্ধেয় আব্বা,
আমার সালাম নেবেন। আশা করি, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি আমার এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানতে চেয়েছিলেন। তাই এ পত্র লিখছি।
আমার পরীক্ষা আর বেশি দেরি নেই। আমি প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করছি। সকালে বাংলা ও ইংরেজি, বিকেলে গণিত ও বিজ্ঞান এবং রাতে বাকি বিষয়গুলো পড়ি। সব বিষয়ের পাঠ্যবই ভালোভাবে পড়েছি এবং কঠিন অংশগুলো শিক্ষকের কাছ থেকে বুঝে নিয়েছি। পাশাপাশি মডেল টেস্ট ও বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করছি, যা আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। শরীরের যত্ন নিতেও আমি অবহেলা করছি না। নিয়মিত ঘুমাই ও সামান্য ব্যায়াম করি।
আশা করি, আপনাদের দোয়া ও শিক্ষকদের সহযোগিতায় আমি ভালো ফল করব। আপনি আমার জন্য দোয়া করবেন। মা ও ছোটদের আমার সালাম ও স্নেহ জানাবেন।
ইতি
আপনার স্নেহের
রূপা
প্রাপক
জনাব আব্দুর রহিম
গ্রাম: নতুনপাড়া, ডাকঘর: কুমিল্লা সদর
জেলা: কুমিল্লা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও