ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০১৯
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
রাফসান একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে আসছে। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তার জুরি নেই। রাফসান সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী।
- ক)(1)
প্রমিতকরণ কী?
- খ)(2)
বণ্টন প্রণালি বলতে কী বোঝায়?
- গ)(3)
রাফসানের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
রাফসানের সফল হওয়ার পিছনে যে উপাদানগুলোর ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ভিত্তিতে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করে সেই অনুযায়ী পণ্যের মূল্য স্থির করার কাজকে প্রমিতকরণ বলে।
- খ)
যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছে, তাকে বণ্টন প্রণালি বলে। উৎপাদনকারী সরাসরি অথবা পাইকার, খুচরা বিক্রেতা বা এজেন্টের মতো মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। পণ্যের ধরন ও বৈশিষ্ট্যের উপর বণ্টন প্রণালির ধরন নির্ভর করে।
- গ)
রাফসানের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতা (Salesmanship) ধারণাকে নির্দেশ করে।
১. বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণের কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রি করতে পারে।
২. বিক্রয়িকতার গুণে বিক্রেতা পণ্য ও ব্যবসায় সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে।
৩. রাফসান শপিংমলে সুনামের সাথে চাকরি করছেন এবং নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে সক্ষম। এটি বিক্রয়িকতারই প্রকাশ।তাই তার কাজটি বিক্রয়িকতা ধারণাকে নির্দেশ করে।
- ঘ)
রাফসানের সফলতার পেছনে একজন আদর্শ বিক্রয়কর্মীর নিচের গুণগুলোর ভূমিকা রয়েছে।
১. শিক্ষা ও অভিজ্ঞতা: দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে ব্যবসায়ের বিভিন্ন জ্ঞান প্রয়োগে সক্ষম করেছে।
২. আন্তরিকতা ও মার্জিত ব্যবহার: তিনি সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী। এতে ক্রেতারা আকৃষ্ট হয় ও বিক্রেতার প্রতি আস্থা তৈরি হয়।
৩. মেলামেশার ক্ষমতা: ক্রেতাদের সাথে সহজে মিশে তাদের আপন করে নেওয়ার গুণে তিনি নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন।
৪. সততা ও বিশ্বস্ততা: ক্রেতা ও মালিকের কাছে বিশ্বস্ত হওয়ায় তার সুনাম গড়ে উঠেছে।সুতরাং, অভিজ্ঞতার সাথে আন্তরিকতা, মার্জিত ব্যবহার ও মেলামেশার মতো গুণাবলির সমন্বয়ে রাফসান সফল বিক্রয়কর্মী হয়েছেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও