বাংলা ২য় পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.1.
সারাংশ লেখো:সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতা পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। তারই চরণে তারা নিবেদিতপ্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতির অহংকার ও ধর্মগত অহংকার—এ সবের লাল নিশান ওড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব-প্রেমের কথাও তারা বলে। কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় তা আন্তরিকতাহীন ও উপলব্ধিহীন বুলি মাত্র।
3.2.
সারমর্ম লেখো:ধন্য আশা কুহকিনী! তোমার মায়ায়অসার সংসারচক্র ঘোরে নিরবধি!দাঁড়াইত স্থিরভাবে, চলিত না হায়!মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি!ভবিষ্যৎ-অন্ধ মৃৎ মানব-সকলঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার;তব ইন্দ্রজালে মুগ্ধ; পেয়ে তব বলযুঝিছে জীবন-যুদ্ধ হায়! অনিবার।নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে,নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।
উত্তর ও ব্যাখ্যা
৩.১ সারাংশ: সমাজের কাজ মানুষকে কেবল টিকিয়ে রাখা নয়, তাকে বিকশিত করা। কিন্তু সমাজে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের সংখ্যাই বেশি। প্রেম ও সৌন্দর্যবোধ নেই বলে তারা নিষ্ঠুর, অহংকারী এবং অন্যের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাদের মানবপ্রেমের কথা কেবল অন্তঃসারশূন্য বুলি।
৩.২ সারমর্ম: আশাই অসার সংসারকে সচল রেখেছে। আশার মায়ায় ভবিষ্যৎ-অন্ধ মানুষ অবিরাম কর্মক্ষেত্রে জীবনযুদ্ধ করে চলে। বাজিকর যেমন পুতুল নাচায়, আশা তেমনি মানুষকে নাচায়। আশা না থাকলে সংসারচক্র থেমে যেত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও