বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
তমুদ্দুন মজলিস কী?
- খ)(2)
১৯৫৪ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকটি যে আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দেয় তার চূড়ান্ত পর্যায়ের ব্যাখ্যা দাও।
- ঘ)(4)
উক্ত আন্দোলনের মধ্যেই বাঙালি জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠনের নাম তমুদ্দুন মজলিস, যা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সংগঠিত আন্দোলন শুরু করে।
- খ)
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে বাঙালির রাজনৈতিক সচেতনতা ও জাতীয় ঐক্যের প্রকাশ ঘটে।
এই নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম আসনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয় এবং ক্ষমতাসীন মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়। ২১ দফার ভিত্তিতে এ বিজয় প্রমাণ করে যে বাঙালি জনগণ মুসলিম লীগের শাসন ও বৈষম্য প্রত্যাখ্যান করেছে। এটি বাঙালির স্বায়ত্তশাসন ও অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করে।
- গ)
উদ্দীপকের চিত্রটি শহিদ মিনারের, যা ভাষা আন্দোলনের স্মৃতি মনে করিয়ে দেয়। এ আন্দোলনের চূড়ান্ত পর্যায় ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।
সরকার ১৪৪ ধারা জারি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা ভেঙে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহিদ হন। এর প্রতিবাদে সারা দেশে প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শহিদদের স্মরণে শহিদ মিনার নির্মাণ করা হয়। অবশেষে আন্দোলনের চাপে ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ঘ)
ভাষা আন্দোলনের মধ্যেই বাঙালি জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল, উক্তিটি যথার্থ।
১. এই আন্দোলনে বাঙালি প্রথমবার ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে নিজেদের স্বতন্ত্র পরিচয় অনুভব করে। পাকিস্তানের শাসকদের উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা বাঙালিকে সচেতন করে তোলে।
২. ভাষার দাবিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়, যা অসাম্প্রদায়িক জাতীয় চেতনার ভিত্তি তৈরি করে।
৩. এ আন্দোলনের পর মুসলিম লীগের জনপ্রিয়তা কমে যায়, আওয়ামী লীগসহ নতুন রাজনৈতিক শক্তি গড়ে ওঠে এবং ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ঘটে।
৪. এই চেতনাই পরবর্তীতে ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হয়।সুতরাং, বাঙালি জাতীয়তাবাদের বীজ ভাষা আন্দোলনের মধ্যেই বপিত হয়েছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও