JnU • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (লিখিত)
প্রশ্ন ও সমাধান
অল্পবিদ্যা ভয়ঙ্করী' প্রবাদটির নিহিতার্থ বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
(৫) নিহিতার্থ: 'অল্পবিদ্যা ভয়ঙ্করী' প্রবাদের অর্থ হলো কোনো বিষয়ে সামান্য বা অসম্পূর্ণ জ্ঞান বিপজ্জনক। ইংরেজিতে একে বলা হয়, 'A little learning is a dangerous thing.'
বিশ্লেষণ:
১. অহংকার: অল্প জ্ঞান নিয়ে মানুষ নিজেকে সবজান্তা মনে করে এবং অন্যের পরামর্শ অগ্রাহ্য করে।
২. ভুল সিদ্ধান্ত: অসম্পূর্ণ জ্ঞানের ওপর ভর করে কাজ করলে ভুল ঘটে এবং ক্ষতি হয়। উদাহরণ: অল্প চিকিৎসা-জ্ঞান নিয়ে নিজে ওষুধ খেলে রোগ বেড়ে যেতে পারে।
৩. সমাজে বিভ্রান্তি: আধা জানা বিষয় অন্যকে শেখাতে গেলে ভুল তথ্য ছড়ায়।
৪. শিক্ষা: তাই কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা উচিত এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করা দরকার।
মোটকথা, অল্প জ্ঞান নিজের ও অন্যের জন্য বিপজ্জনক হতে পারে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও