জীববিজ্ঞান ২য় পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

মালভেসি গোত্রের পাঁচটি শণাক্তকারী বৈশিষ্ট্যের নাম লিখো।

উত্তর ও ব্যাখ্যা

(২) মালভেসি (Malvaceae) গোত্রের পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য:

১. কাণ্ড ও লোম: কাণ্ড ও পাতায় প্রায়ই তারকাকার (Stellate) লোম থাকে; কাণ্ডের বাকলে মিউসিলেজ (আঠালো রস) ও আঁশযুক্ত তন্তু থাকে (যেমন পাট, কেনাফ)।
২. পাতা: পাতা সরল, একান্তর, করতলাকার শিরাবিন্যাসযুক্ত এবং উপপত্রযুক্ত।
৩. উপবৃতি (Epicalyx): বৃতির বাইরে সাধারণত উপবৃতি নামে অতিরিক্ত একটি সবুজ স্তবক থাকে (যেমন জবা, ঢেঁড়স)। বৃতি পাঁচটি ও প্রান্তস্পর্শী (Valvate)।
৪. পুংস্তবক: পুংকেশর অসংখ্য, পুংদণ্ডগুলো যুক্ত হয়ে একটি নলাকার একগুচ্ছ (Monadelphous) গঠন করে, যা গর্ভদণ্ডকে ঘিরে থাকে। পরাগধানি এককোষী ও বৃক্কাকার (Monothecous)।
৫. গর্ভাশয় ও ফল: গর্ভাশয় ঊর্ধ্ববর্তী, একাধিক গর্ভপত্র যুক্ত এবং অমরাবিন্যাস অক্ষীয় (Axile)। ফল ক্যাপসুল বা স্কিজোকার্প (যেমন তুলা, ঢেঁড়স)।

উদাহরণ: জবা (Hibiscus rosa-sinensis), ঢেঁড়স (Abelmoschus esculentus), কার্পাস তুলা (Gossypium), কেনাফ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন