ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

দৃশ্যকল্প-১: সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন এবং এর একটি উপগ্রহ রয়েছে।দৃশ্যকল্প-২: মহাকাশে অন্য একরকম জ্যোতিষ্ক আছে যার একটি মাথা ও লেজ আছে।

  1. ক)

    অক্ষরেখা কাকে বলে?

    (1)
  2. খ)

    সৌরজগতের বৃহত্তম গ্রহটির ব্যাখ্যা দাও।

    (2)
  3. গ)

    দৃশ্যকল্প-২ এর জ্যোতিষ্কটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    দৃশ্যকল্প-১ এর গ্রহটি প্রাণী বসবাসের উপযুক্ত কি? যুক্তিযুক্ত মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত রেখাকে অক্ষরেখা বলে।

  2. খ)

    সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়। এর ব্যাস ১,৪২,৯৮৪ কিলোমিটার এবং আয়তনে এটি পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।

  3. গ)

    দৃশ্যকল্প-২ এর জ্যোতিষ্কটি হলো ধূমকেতু (Comet)।

    ১. মহাকাশে মাঝে মাঝে একপ্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে, যাদের একটি মাথা ও একটি লেজ আছে। এগুলোকে ধূমকেতু বলে।
    ২. এরা আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক।
    ৩. সৌরজগতের মধ্যে বাস করলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় এবং সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে পরিক্রমণ করে।
    ৪. সূর্যের যত কাছে আসে, এদের লেজ তত লম্বা হয়। হ্যালির ধূমকেতু সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে।

  4. ঘ)

    দৃশ্যকল্প-১ এর গ্রহটি সূর্যকে ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করে এবং এর একটি উপগ্রহ (চাঁদ) আছে। এটি পৃথিবী। পৃথিবী প্রাণী বসবাসের উপযুক্ত।

    ১. বায়ুমণ্ডল: পৃথিবী একমাত্র গ্রহ, যার বায়ুমণ্ডলে উদ্ভিদ ও প্রাণীর জন্য প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে।
    ২. তাপমাত্রা: এখানকার তাপমাত্রা জীবজন্তু ও উদ্ভিদের বসবাসের উপযোগী।
    ৩. সূর্য থেকে দূরত্ব: সূর্য থেকে গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার হওয়ায় এটি জীবের বাঁচার মতো আলো ও তাপ পায়।

    সুতরাং, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন