হিসাববিজ্ঞান ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০১৫
হিসাববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন
ওরিয়েন্ট কোম্পানি লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল ছিল নিম্নরূপ:রেওয়ামিল৩১শে ডিসেম্বর, ২০১৪সমন্বয়সমূহ: i. ২ মাসের বেতন খরচ বকেয়া রয়েছে পক্ষান্তরে তিন মাসের ভাড়া খরচ অগ্রিম প্রদত্ত হয়েছে। ii. মোট অনাদায়ী পাওনা খরচের পরিমাণ ৬,৫০০ টাকা। iii. দীর্ঘদিন দাবিদার না থাকায় অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক প্রত্যাহার করা হলো। iv. সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকায় উন্নীত করতে হবে। v. শেয়ার মূলধনের উপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
হিসাবের শিরোনাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
প্রাপ্য হিসাব | ৮৫,০০০ |
নিষ্কর প্রিমিসেস | ৩,১৮,০০০ |
শেয়ার মূলধন: ইস্যুকৃত ও বিলিকৃত প্রতিটি ১০০ টাকা করে: | |
তলবকৃত ৮০ টাকা করে ৩,০০০ শেয়ার | | ২,৪০,০০০
সাধারণ সঞ্চিতি | | ৩০,০০০
অদাবিকৃত লভ্যাংশ | | ৬,০০০
আয়কর সঞ্চিতি | | ৮,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) | | ৬৭,২০০
মোট মুনাফা (৩১-১২-২০১৪) | | ১,২০,০০০
বেতন খরচ | ১৬,৫০০ |
ভাড়া খরচ | ৩০,০০০ |
অনাদায়ী পাওনা খরচ | ৪,৭০০ |
আয়কর খরচ | ১২,০০০ |
লভ্যাংশ প্রদান | ৫,০০০ |
| ৪,৭১,২০০ | ৪,৭১,২০০
- ক)(1)
প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
- খ)(2)
ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো।
- গ)(3)
ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদসমূহের অবস্থান দেখাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
AI-তৈরি নমুনা উত্তর
২৪,০০০ টাকা
- খ)
AI-তৈরি নমুনা উত্তর
নিট মুনাফা ৬৯,৭০০ টাকা
- গ)
AI-তৈরি নমুনা উত্তর
মোট সম্পদ ৪,০৯,০০০ টাকা (স্থায়ী সম্পদ ৩,১৮,০০০ টাকা এবং চলতি সম্পদ ৯১,০০০ টাকা)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও