বিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩

বিজ্ঞান প্রশ্ন

রাহাতের ওজন ৬৯ কেজি এবং উচ্চতা ১৬৫ সেন্টিমিটার। রামিছা সন্ধ্যার সময় চোখে দেখেনা, লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়েছে। অপরদিকে রাহেলার শরীরে ক্ষত শুকাতে দেরি হয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে।

  1. ক)

    ফাস্ট ফুড কী?

    (1)
  2. খ)

    আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন?

    (2)
  3. গ)

    রাহাতের BMI নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    "রামিছা ও রাহেলার সমস্যার কারণ বিভিন্ন ভিটামিন”- ট্রক্তিটি বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যেসব খাবার দ্রুত তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় এবং যাতে চর্বি, চিনি ও লবণ বেশি থাকে, সেগুলোকে ফাস্টফুড বলে।

  2. খ)

    আমিষ দেহকোষ ও টিস্যু গঠন করে এবং ক্ষয়ে যাওয়া কোষ মেরামত করে, তাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য আমিষ খেতে হয়। এছাড়া আমিষ থেকে এনজাইম, হরমোন ও অ্যান্টিবডি তৈরি হয়, যা বিপাক ও রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রয়োজনে আমিষ থেকে শক্তিও পাওয়া যায়।

  3. গ)

    বিএমআই (BMI) = ওজন (কেজি)উচ্চতা (মিটার)2\dfrac{\text{ওজন (কেজি)}}{\text{উচ্চতা (মিটার)}^2}

    ১. রাহাতর ওজন =69= 69 কেজি
    ২. উচ্চতা =165= 165 সেমি. =1.65= 1.65 মিটার

    সুতরাং, BMI =69(1.65)2=692.7225≈= \dfrac{69}{(1.65)^2} = \dfrac{69}{2.7225} \approx ২৫.৩৪ কেজি/মিটার2^2

    এটি ১৮.৫–২৪.৯ এর চেয়ে বেশি এবং ২৫–২৯.৯ এর মধ্যে, তাই রাহাত অতিরিক্ত ওজনের (Overweight) অন্তর্ভুক্ত।

  4. ঘ)

    উক্তিটি যথার্থ। রামিছা ও রাহেলার সমস্যা দুটি ভিন্ন ভিন্ন ভিটামিনের অভাবে হয়েছে।

    ১. রামিছা সন্ধ্যায় চোখে দেখে না এবং লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি হয়েছে। এগুলো ভিটামিন এ-এর অভাবের লক্ষণ। ভিটামিন এ চোখের রেটিনা ও ত্বকের সুস্থতা রক্ষা করে। গাজর, কলিজা, ডিম, দুধ, লাল শাক ও মিষ্টিকুমড়ায় এটি পাওয়া যায়।
    ২. রাহেলার ক্ষত শুকাতে দেরি হওয়া ও মাড়ি দিয়ে রক্ত পড়া স্কার্ভি রোগের লক্ষণ, যা ভিটামিন সি-এর অভাবে হয়। আমলকী, পেয়ারা, লেবু ও কমলায় এটি পাওয়া যায়।

    সুতরাং, রামিছার সমস্যার কারণ ভিটামিন এ এবং রাহেলার সমস্যার কারণ ভিটামিন সি, অর্থাৎ বিভিন্ন ভিটামিন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন