বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০১৯

বিজ্ঞান প্রশ্ন

"A" | "B" | "C"
ইলিশ, কাতলা, মুরগির মাংস | আলু, ঝিঙ্গা, কলমি | চিনাবাদাম, মাখন, সয়াবিন

  1. ক)

    ভিটামিন কাকে বলে?

    (1)
  2. খ)

    ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন?

    (2)
  3. গ)

    দেহ গঠনে "A" উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উদ্দীপকের "B" ও "C" এর কোন উপাদান বেশি গুরুত্বপূর্ণ? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    খাদ্যের যে বিশেষ জৈব উপাদান পরিমাণে অল্প লাগলেও জীবের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে।

  2. খ)

    ফাস্টফুড মুখরোচক স্বাদের জন্য তৈরি হয়, স্বাস্থ্যগত উপাদানের জন্য নয়। এতে প্রচুর প্রাণিজ চর্বি ও চিনি থাকে, কিন্তু দরকারি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। অতিরিক্ত চর্বি দেহে চর্বিকলায় জমা হয় এবং উঠতি বয়সের ছেলেমেয়েরা স্থূলকায় হয়ে পড়ে। বেশি চিনি দাঁত ও ত্বকের ক্ষতি করে। এছাড়া সুস্বাদু করতে মেশানো অতিরিক্ত রাসায়নিক পদার্থও অস্বাস্থ্যকর। তাই এটি সুষম খাদ্যের মধ্যে পড়ে না।

  3. গ)

    উদ্দীপকের "A" গ্রুপে ইলিশ, কাতলা ও মুরগির মাংস আছে, যা প্রাণিজ আমিষ বা প্রোটিনের উৎস।

    দেহ গঠনে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। দেহকোষের বেশির ভাগই প্রোটিন দিয়ে তৈরি। হাড়, পেশি, লোম, নখ প্রভৃতি প্রোটিনে গঠিত। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% প্রোটিন। প্রোটিন ক্ষয়পূরণ করে এবং দেহের বৃদ্ধি ঘটায়। প্রাণিজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি। তাই "A" উপাদান দেহ গঠনের খাদ্য হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  4. ঘ)

    আমার মতে, হৃদরোগ ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে "B" গ্রুপের রাফেজ বা আঁশ বেশি গুরুত্বপূর্ণ।

    ১. "B" গ্রুপের আলু, ঝিঙ্গা ও কলমি উদ্ভিজ্জ খাদ্য, যা আঁশ, ভিটামিন ও খনিজ লবণের উৎস। রাফেজ পানি শোষণ করে মলের পরিমাণ বাড়ায় এবং অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য রোধ হয়।

    ২. রাফেজ শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। রাফেজযুক্ত খাদ্য গ্রহণে হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি অনেকাংশে কমে বলে ধারণা করা হয়।

    ৩. "C" গ্রুপের চিনাবাদাম, মাখন ও সয়াবিন স্নেহ পদার্থের উৎস। শরীরে অতিরিক্ত স্নেহ জমলে রক্ত চলাচলে বাধা ঘটে এবং মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে। তাই এগুলো পরিমিত খেতে হয়।

    সুতরাং, হৃদরোগ ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে "B" গ্রুপের রাফেজ বেশি গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন