ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
বায়ুমণ্ডল কাকে বলে?
- খ)(2)
জলবায়ু পরিবর্তনের ফলে কিছু দেশ লাভবান হবে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রের 'J' চিহ্নিত স্তরটির বর্ণনা দাও।
- ঘ)(4)
চিত্রের 'I' ও 'K' স্তর দুটির মধ্যে কোন স্তরটি জীবজগতের বাস উপযোগী? তোমার মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পৃথিবীর চারদিকে বেষ্টনকারী গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে।
- খ)
বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ায় জলবায়ু পরিবর্তন ঘটছে। এতে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হলেও কিছু শীতপ্রধান উচ্চ অক্ষাংশের দেশ লাভবান হতে পারে। কারণ তাপমাত্রা বাড়লে সেসব দেশে বরফ কমে, শীতকাল অপেক্ষাকৃত মৃদু হয় এবং আগে যেখানে চাষাবাদ কঠিন ছিল সেখানে ফসল ফলানোর সুযোগ ও সময় বাড়ে। এছাড়া শীত মোকাবিলায় শক্তির ব্যবহারও কমতে পারে।
- গ)
চিত্রে ভূপৃষ্ঠ থেকে ক্রমান্বয়ে I, J, K ও L স্তর দেখানো হয়েছে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস অনুযায়ী I হলো ট্রপোমণ্ডল, J হলো স্ট্র্যাটোমণ্ডল, K মেসোমণ্ডল এবং L তাপমণ্ডল। সুতরাং 'J' স্তরটি স্ট্র্যাটোমণ্ডল।
১. ট্রপোপজের উপর থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত।
২. এই স্তরেই ওজোন (O₃) গ্যাসের স্তর বেশি আছে। এই ওজোন স্তর সূর্যের বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে জীবজগৎকে রক্ষা করে। ফলে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে ৪° সেলসিয়াস পর্যন্ত হয়।
৩. এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া জলীয়বাষ্প থাকে না। তাই আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে এবং ঝড়বৃষ্টি হয় না। এজন্য জেট বিমান সাধারণত এই স্তর দিয়ে চলাচল করে।
৪. স্ট্র্যাটোপজে এসে তাপমাত্রা স্থির হয়ে যায়। - ঘ)
চিত্রের 'I' (ট্রপোমণ্ডল) ও 'K' (মেসোমণ্ডল) স্তরের মধ্যে আমার মতে 'I' স্তরটি অর্থাৎ ট্রপোমণ্ডল জীবজগতের বাসের উপযোগী।
১. ভূপৃষ্ঠ সংলগ্ন ও ঘন বায়ু: ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। এখানে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫ ভাগ বায়ু থাকে। জীবের শ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এখানেই পাওয়া যায়।
২. আবহাওয়ার উপযোগী পরিবেশ: মেঘ, বৃষ্টি, বজ্রপাত, শিশির, কুয়াশা সবই এই স্তরে ঘটে। নিচের বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে। শস্য, বনভূমি ও জীবের জন্য প্রয়োজনীয় বৃষ্টি এই স্তরের কারণেই হয়।
৩. 'K' স্তর অনুপযোগী: মেসোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০–৮০ কিলোমিটার উচ্চতায়। এখানে বায়ু খুব হালকা এবং তাপমাত্রা কমতে কমতে প্রায় সেলসিয়াসে পৌঁছায়, যা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল। এ অবস্থায় জীবের বসবাস সম্ভব নয়।সুতরাং, অক্সিজেন, জলীয়বাষ্প ও অনুকূল তাপমাত্রার কারণে 'I' স্তর (ট্রপোমণ্ডল)-ই জীবজগতের বাস উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও