হিসাববিজ্ঞান ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০১৫

হিসাববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

আহনাফ লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ:রেওয়ামিল৩১শে ডিসেম্বর, ২০১২ইংঅন্যান্য তথ্য: i. অবিক্রীত মজুদ পণ্যের পরিমাণ ১,১০,০০০ টাকা। ii. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ১৫,০০০ টাকা মূল্যের পণ্য বিক্রয়ে অন্তর্ভুক্ত আছে যার বিক্রয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি। উক্ত পণ্য ক্রয়মূল্যের উপর ২০% লাভে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। iii. মোট অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,২০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে।

হিসাবের শিরোনাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
প্রাপ্য নোট | ৫৫,০০০ |
প্রাথমিক ব্যয় | ২৫,০০০ |
প্রাপ্য হিসাব | ১,৩০,০০০ |
অফিস সরঞ্জাম | ২,১০,০০০ |
প্রদেয় হিসাব | | ৫০,০০০
শেয়ার মূলধন | | ৩,৭৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) | | ৮০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি | | ৩,০০০
অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ | | ১০,০০০
নমুনা পণ্যের মূল্য | ২৮,০০০ |
ডেলিভারী খরচ | ৩০,০০০ |
যোগাযোগ খরচ | ৭,৫০০ |
অনাদায়ী পাওনা খরচ | ১,৫০০ |
বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ | ৭,০০০ |
উৎসব ভাতা | ২৪,০০০ |
| ৫,১৮,০০০ | ৫,১৮,০০০

  1. ক)

    বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয়মূল্য নির্ণয় করো।

    (1)
  2. খ)

    মোট লাভ ১,১০,০০০ টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।

    (2)
  3. গ)

    ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    AI-তৈরি নমুনা উত্তর

    ১২,৫০০ টাকা

  2. খ)

    AI-তৈরি নমুনা উত্তর

    নিট মুনাফা ১৮,৩০০ টাকা

  3. গ)

    AI-তৈরি নমুনা উত্তর

    মোট সম্পদ ৫,২০,৮০০ টাকা

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন