হিন্দু ধর্ম • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
হিন্দু ধর্ম প্রশ্ন
রীনা ও রিপন ভাইবোন। রিপন প্রায়ই নানা রকম পেটের পীড়ায় ভোগে। তার শ্বাসকষ্টের সমস্যাও আছে। তার বোন রীনার মাঝে মধ্যে পায়ের পেশিতে খিল ধরে। আর এ কারণে মাঝে মাঝে ঠিকমত দাঁড়াতে ও হাঁটতে পারে না, পড়ে যায়। দুজনের এমন সমস্যা দেখে তাদের কাকু তাদের আলাদা দুটি আসন করতে শিখালো।
- ক)(1)
অষ্টাঙ্গযোগ কাকে বলে?
- খ)(2)
সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্তসমর্পণ করাকে কী বলে? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে রিপনের জন্য কোন আসনটি প্রযোজ্য হবে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
কাকুর শেখানো আসন দ্বারা কি রীনা উক্ত সমস্যা থেকে মুক্তি পাবে? পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মহর্ষি পতঞ্জলি নির্দেশিত যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, যোগের এই আটটি অঙ্গকে একত্রে অষ্টাঙ্গযোগ বলে।
- খ)
সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্তসমর্পণ করাকে ঈশ্বর-প্রণিধান বলে। এটি অষ্টাঙ্গযোগের দ্বিতীয় অঙ্গ নিয়মের একটি উপাদান।
প্রণিধান অর্থ অর্পণ। যোগী তাঁর সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করেন। এতে অহংকার নাশ হয়।
ঈশ্বরে বিশ্বাসী মানুষের জীবনে হতাশা আসে না এবং তাঁর ভেতরের দেবত্ব ফুটে ওঠে। - গ)
রিপন পেটের পীড়া ও শ্বাসকষ্টে ভোগে। তার জন্য অর্ধকূর্মাসন প্রযোজ্য।
এই আসনে দেহ কচ্ছপের পিঠের ন্যায় হয়। পাঠ্যপুস্তকমতে, নিয়মিত অনুশীলনে অজীর্ণ, অম্ল, ক্ষুধামন্দ্য, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ইত্যাদি পেটের সমস্যা দূর হয়। হজমশক্তি বাড়ে এবং হাঁপানিতে উপকার হয়।
এ কারণে রিপনের পেটের রোগ ও শ্বাসকষ্টের জন্য এই আসন উপযুক্ত। - ঘ)
হ্যাঁ, কাকুর শেখানো আসন দ্বারা রীনা এই সমস্যা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি।
১. আসন নির্ণয়: রীনার পায়ের পেশিতে খিল ধরে এবং সে হাঁটতে বা দাঁড়াতে পারে না। এ সমস্যার জন্য উপযুক্ত আসন গরুড়াসন।
২. পাঠ্যপুস্তকের তথ্য: গরুড়াসন নিয়মিত অনুশীলন করলে পায়ের ও হাতের গঠন সুন্দর হয় ও শক্তি বাড়ে। পায়ে বাত হতে পারে না এবং পায়ের পেশিতে খিল ধরতে পারে না।
৩. নিয়মিত অনুশীলন: আসনটি দুই পা জোড়া করে দাঁড়িয়ে হাত ও পা পেঁচিয়ে ধরে স্বাভাবিক শ্বাসে ৩০ সেকেন্ড করতে হয়। নিয়মিত করলে রীনা উপকার পাবে।
সুতরাং, পাঠ্যপুস্তকের আলোকে বলা যায়, নিয়মিত গরুড়াসন অনুশীলন করলে রীনা পায়ের পেশির খিল ধরার সমস্যা থেকে মুক্তি পাবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও