ব্যবসায় উদ্যোগ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

মি. নাহিদ রাজশাহীর নিউমার্কেটে একটি প্রসাধন সামগ্রীর ব্যবসায় শুরু করেন। তিনি নিজেই ব্যবসায়ের মূলধন সরবরাহ করেন এবং পরিচালনা করেন। পরবর্তীতে তিনি তার ব্যবসায়ের পরিসর বৃদ্ধির লক্ষ্যে তার বন্ধু মি. জাহিদকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। কিন্তু মি. জাহিদ চুক্তি অনুযায়ী মূলধন বিনিয়োগ করে লাভের অংশ গ্রহণ করলেও তৃতীয় পক্ষের নিরুট ব্যবসায়ের কোনো কাজের জন্য দায়বদ্ধ থাকবেন না বলে জানিয়েছেন।

  1. ক)

    ফ্রানসাইজিং কাকে বলে?

    (1)
  2. খ)

    মেধাসম্পদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত মি. নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত মি. জাহিদ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণের অধিকারকে ফ্র্যানসাইজিং বলে।

  2. খ)

    মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে মেধাসম্পদ বলে। ব্যবসায়, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগযোগ্য আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক ও নাম মেধাসম্পদের অন্তর্ভুক্ত। পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট মেধাসম্পদের উদাহরণ। এগুলো সংরক্ষণের জন্য আইন আছে।

  3. গ)

    মি. নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

    ১. একজন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন সংগ্রহ করে ব্যবসায় গঠন ও পরিচালনা করলে এবং লাভ-লোকসান নিজে বহন করলে তাকে একমালিকানা ব্যবসায় বলে।
    ২. উদ্দীপকে নাহিদ নিজেই মূলধন জোগান দিয়েছেন এবং ব্যবসায় পরিচালনা করেছেন।

    অতএব, নাহিদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি একমালিকানা।

  4. ঘ)

    মি. জাহিদ ঘুমন্ত অংশীদার (Sleeping Partner)।

    ১. ঘুমন্ত অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং চুক্তি অনুযায়ী লাভের অংশ পান।
    ২. অধিকার থাকা সত্ত্বেও তিনি সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেন না এবং তৃতীয় পক্ষের কাছে ব্যবসায়ের কোনো কাজের জন্য দায়বদ্ধ নন।
    ৩. উদ্দীপকে জাহিদ চুক্তি অনুযায়ী মূলধন বিনিয়োগ করেছেন, লাভের অংশ নেন এবং তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ থাকবেন না বলে জানিয়েছেন। এগুলো ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য।

    অতএব, জাহিদ ঘুমন্ত অংশীদার।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন