ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০১৯

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

রিয়ান রিয়াল এস্টেট-এর মালিক জনাব মিজান সম্প্রতি বরিশালের আমানতগঞ্জে 'মিজান হাউজিং'-এর জন্য কিছু জমি কিনেন এবং এর জন্য তিনি একটা ছক প্রণয়ন করেন। সেই অনুযায়ী তিনি বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেন। এমনকি আর্থিক সমস্যার কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের তৎপরতা শুরু করেন।

  1. ক)

    সম আয়-ব্যয় বিন্দু কী?

    (1)
  2. খ)

    ম্যাক্রোস্ক্রিনিং বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    জনাব মিজানের গৃহীত ছকটি কী তা বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমান হয় এবং লাভ বা ক্ষতি কিছুই হয় না, তাকে সম আয়-ব্যয় বিন্দু বলে।

  2. খ)

    ম্যাক্রোস্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি, যা কয়েকটি প্রভাবকের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা বাছাই করতে সাহায্য করে। প্রভাবকগুলো হলো জনসংখ্যা, অর্থনৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ। এটি প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ।

  3. গ)

    জনাব মিজানের গৃহীত ছকটি হলো ব্যবসায় পরিকল্পনা।

    ১. ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল, যাতে লক্ষ্য, অর্থায়নের উপায়, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়নের চিত্র থাকে।
    ২. মিজান 'মিজান হাউজিং'-এর জন্য জমি কিনে একটি ছক প্রণয়ন করেছেন এবং সেই অনুযায়ী কাজ ও মূলধন সংগ্রহের তৎপরতা চালাচ্ছেন।
    ৩. ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ীকে রাডারের মতো লক্ষ্যে পৌঁছাতে নির্দেশনা দেয়।

    অতএব, মিজানের ছকটি ব্যবসায় পরিকল্পনা।

  4. ঘ)

    মিজানের প্রকল্পের জন্য ব্যবসায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ১. দিকনির্দেশনা: কখন, কী কাজ, কীভাবে হবে তা পরিকল্পনায় থাকে। এটি মিজানের হাউজিং প্রকল্প পরিচালনায় পথ দেখায়।
    ২. মূলধন সংগ্রহ: মিজান বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে চান। ঋণদাতা ও বিনিয়োগকারী পরিকল্পনা বিশ্লেষণ করেই মূলধন দেয়, তাই পরিকল্পনা মূলধন সংগ্রহ সহজ করে।
    ৩. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা: প্রতিযোগী, চাহিদা ও লাভজনকতা বিবেচনা করে সম্প্রসারণসহ সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
    ৪. সরকারি সুযোগ-সুবিধা: পরিকল্পনা থাকলে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া সহজ হয়।

    সুতরাং, ব্যবসায় পরিকল্পনা মিজানের প্রকল্পের সাফল্য ও ঝুঁকি হ্রাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন