‍অর্থনীতি ১ম পত্র • প্রথম অধ্যায়: মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

‍অর্থনীতি ১ম পত্র প্রশ্ন

উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) কী? দুটি পণ্য বিবেচনা করে একটি PPC অঙ্কন কর এবং দেখাও কিভাবে প্রযুক্তিগত অগ্রগতি PPC কে প্রভাবিত করবে?

উত্তর ও ব্যাখ্যা

(২) উৎপাদন সম্ভাবনা রেখা (Production Possibility Curve, PPC): সম্পদ ও প্রযুক্তি স্থির থাকলে একটি অর্থনীতি দুটি পণ্য সর্বোচ্চ যেসব সম্ভাব্য সংমিশ্রণে উৎপাদন করতে পারে, তা যে রেখায় দেখানো হয় তাকে PPC বলে।

সারণি (গম ও কাপড়):

সংমিশ্রণগম (একক)কাপড় (একক)
A০১৫
B১১৪
C২১২
D৩৯
E৪৫
F৫০

অঙ্কন: অনুভূমিক অক্ষে গম এবং উল্লম্ব অক্ষে কাপড় ধরি। A, B, C, D, E, F বিন্দুগুলো যুক্ত করলে মূল বিন্দুর দিকে অবতল (concave) একটি রেখা পাওয়া যায়। এটিই PPC।

  • রেখার উপরের বিন্দু: সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহার।
  • রেখার ভেতরের বিন্দু: সম্পদের অপূর্ণ ব্যবহার।
  • রেখার বাইরের বিন্দু: বর্তমান সম্পদে অর্জন অসম্ভব।
  • অবতল হওয়ার কারণ: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়।

প্রযুক্তিগত অগ্রগতির প্রভাব: প্রযুক্তি উন্নত হলে একই সম্পদে বেশি উৎপাদন সম্ভব হয়, ফলে PPC ডান দিকে (বাইরের দিকে) সরে যায়। নতুন রেখা P1P1P_1P_1 পুরোনো রেখা P0P0P_0P_0 এর বাইরে অবস্থান করে। যদি শুধু কাপড় উৎপাদনে প্রযুক্তি উন্নত হয়, তবে রেখাটি কেবল কাপড়ের অক্ষের দিকে বাইরে সরে যায়, গমের অক্ষের বিন্দু অপরিবর্তিত থাকে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতীক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন