বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Jashore Board • যশোর বোর্ড ২০২৬

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

  1. ক)

    সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয় কী নামে?

    (1)
  2. খ)

    মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্র-১ কাদের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    চিত্র-২ বাঙালির অহংকার ও গৌরবের প্রতীক— বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয় 'সুবাহ বাংলা' নামে।

  2. খ)

    মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁরা বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্যদের কাছে গিয়েছেন। আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধিদল পাঠিয়েছেন এবং পাকিস্তানকে অস্ত্র-গোলাবারুদ না দিতে আবেদন করেছেন। এক্ষেত্রে ব্রিটেনের প্রবাসীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁরা বিশ্বজনমত গঠনে কাজ করেছেন।

  3. গ)

    চিত্র-১ জাতীয় স্মৃতিসৌধ, যা মুক্তিযুদ্ধের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়।

    মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না-জানা শহিদের অমর স্মৃতির উদ্দেশে ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কি.মি. উত্তর-পশ্চিমে সাভারে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। স্থপতি মঈনুল হোসেনের নকশায় সাতটি জোড়া ত্রিভুজাকার দেয়াল ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে ১৫০ ফুট উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানি বাহিনী ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছিল। তাঁদের রক্তের বিনিময়েই আমরা স্বাধীন মানচিত্র ও লাল-সবুজ পতাকা পেয়েছি। তাই স্মৃতিসৌধ শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।

  4. ঘ)

    চিত্র-২ বাংলাদেশের জাতীয় পতাকা। এটি বাঙালির অহংকার ও গৌরবের প্রতীক, উক্তিটি যথার্থ।

    ১. ত্যাগের বিনিময়ে অর্জন: অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এই লাল-সবুজ পতাকা অর্জিত হয়েছে। পতাকার লাল বৃত্ত মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের রক্তের প্রতীক এবং সবুজ আয়তক্ষেত্র বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রতীক।
    ২. ঐক্যের প্রতীক: ১৯৭০ সালের ৬ই জুন গোপনে এ পতাকার নকশা তৈরি হয়। মানচিত্রখচিত এই পতাকা বাঙালিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে।
    ৩. পাকিস্তান প্রত্যাখ্যান: ১৯৭১ সালের ২রা মার্চ আ. স. ম. আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এই পতাকা উত্তোলন করেন। মার্চ জুড়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ঘরে ঘরে এই পতাকা ওড়ানো হয়।
    ৪. জাতির আশা-আকাঙ্ক্ষা: ১৯৭২ সালে পটুয়া কামরুল হাসান পতাকাকে বর্তমান রূপ দেন। পতাকার সম্মানের সঙ্গে রাষ্ট্রের সম্মান জড়িত।

    সুতরাং, জাতীয় পতাকা বাঙালির অহংকার ও গৌরবের প্রতীক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন