ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    জৈব শিলা কী

    (1)
  2. খ)

    শিলা খনিজের সংমিশ্রণে, গঠিত- ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে 'C' উপাদানের বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে 'A' ও 'B' উপাদানের স্তরভিত্তিক তুলনামূলক বিশ্লেষণ

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলা বলে।

  2. খ)

    শিলা এক বা একাধিক খনিজের মিশ্রণে গঠিত। খনিজ হলো প্রাকৃতিক অজৈব পদার্থ, যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন আছে। কয়েকটি খনিজ একত্রে মিলে শিলা তৈরি করে।
    যেমন, চুনাপাথর নামের শিলা ক্যালসাইট নামের খনিজ দিয়ে গঠিত। শিলার ধর্ম নির্ভর করে এর গঠনকারী খনিজের উপর। তাই বলা হয়, শিলা খনিজের সংমিশ্রণে গঠিত।

  3. গ)

    চিত্রে 'C' উপাদান হলো ভূত্বক, যা সিলিকন ও অ্যালুমিনিয়াম (সিয়াল) দিয়ে গঠিত।

    ১. ভূপৃষ্ঠে শিলার কঠিন বহিরাবরণই ভূত্বক। অন্য স্তরের তুলনায় এর পুরুত্ব সবচেয়ে কম, গড়ে ২০ কিলোমিটার।
    ২. মহাদেশের তলদেশে এটি গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু।
    ৩. মহাদেশীয় ভূত্বকের স্তর সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, একে সিয়াল বলে। এর নিচের স্তর সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত ও ভারী, একে সিমা বলে।
    ৪. পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বাহ্যিক অবয়ব ভূত্বকের উপরের ভাগে দেখা যায় এবং নিচের দিকে প্রতি কিলোমিটারে প্রায় ৩০° সেলসিয়াস তাপমাত্রা বাড়ে।

  4. ঘ)

    চিত্রে 'A' (লোহা ও কার্বন ইত্যাদি) হলো গুরুমণ্ডল এবং 'B' (নিকেল ও লোহা) হলো কেন্দ্রমণ্ডল। এদের স্তরভিত্তিক তুলনা নিচে দেওয়া হলো।

    ১. অবস্থান: গুরুমণ্ডল ভূত্বকের নিচে, আর কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।
    ২. পুরুত্ব: গুরুমণ্ডল প্রায় ২,৮৮৫ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডল প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু।
    ৩. উপাদান: গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলায় গঠিত, এতে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা ও কার্বন আছে। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা।
    ৪. বিভাজন: গুরুমণ্ডল ঊর্ধ্ব ও নিম্ন, এই দুই ভাগে বিভক্ত। কেন্দ্রমণ্ডলের বহিরাবরণ তরল (প্রায় ২,২৭০ কিমি) এবং অন্তঃভাগ কঠিন (প্রায় ১,২১৬ কিমি)।

    সুতরাং, অবস্থান, পুরুত্ব, উপাদান ও গঠনে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল ভিন্ন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন