হিসাববিজ্ঞান • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২২
হিসাববিজ্ঞান প্রশ্ন
জনাব হাতিম তার ব্যবসায় প্রতিষ্ঠান 'হাতিম এন্টারপ্রাইজ'-এ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করেন না। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা, পাওনাদার ২০,০০০ টাকা, নগদ তহবিল ১,০০,০০০ টাকা, দালানকোঠা ৪,০০,০০০ টাকা এবং আসবাবপত্র ১,৫০,০০০ টাকা। জনাব হাতিম তার ব্যক্তিগত ব্যবহারের ৫০,০০০ টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায়ে আনয়ন করেন। এছাড়াও তিনি ১৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। বছর শেষে হাতিম এন্টারপ্রাইজ-এর সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ: হাতে নগদ ৭০,০০০ টাকা, দালানকোঠা ৪,০০,০০০ টাকা, মজুদ পণ্য ৬০,০০০ টাকা, পাওনাদার ৩০,০০০ টাকা, গৃহ নির্মাণ ঋণ ৯০,০০০ টাকা, অগ্রিম বেতন ২৫,০০০ টাকা।
- ক)(1)
মি. হাতিমের প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করো।
- খ)(2)
মি. হাতিম-এর বছর শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো।
- গ)(3)
সমাপনী মূলধন ৫,৩০,০০০ টাকা ধরে মি. হাতিম-এর লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
প্রারম্ভিক দায় = ব্যাংক ঋণ ৫০,০০০ + পাওনাদার ২০,০০০ = ৭০,০০০ টাকা।
- খ)
সূত্র: সমাপনী মূলধন = সমাপনী সম্পদ − সমাপনী দায়
সমাপনী সম্পদ: নগদ ৭০,০০০ + দালানকোঠা ৪,০০,০০০ + মজুদ পণ্য ৬০,০০০ + অগ্রিম বেতন ২৫,০০০ = ৫,৫৫,০০০ টাকা।
সমাপনী দায়: পাওনাদার ৩০,০০০ + গৃহ নির্মাণ ঋণ ৯০,০০০ = ১,২০,০০০ টাকা।
সমাপনী মূলধন = ৫,৫৫,০০০ − ১,২০,০০০ = ৪,৩৫,০০০ টাকা।
- গ)
সূত্র: লাভ/ক্ষতি = সমাপনী মূলধন − প্রারম্ভিক মূলধন + উত্তোলন − অতিরিক্ত মূলধন
প্রারম্ভিক মূলধন: প্রারম্ভিক সম্পদ = নগদ ১,০০,০০০ + দালানকোঠা ৪,০০,০০০ + আসবাবপত্র ১,৫০,০০০ = ৬,৫০,০০০ টাকা; প্রারম্ভিক দায় = ৭০,০০০ টাকা। প্রারম্ভিক মূলধন = ৬,৫০,০০০ − ৭০,০০০ = ৫,৮০,০০০ টাকা।
অতিরিক্ত মূলধন: কম্পিউটার ৫০,০০০ টাকা। উত্তোলন: পণ্য ১৫,০০০ টাকা।
বিবরণ টাকা সমাপনী মূলধন (প্রদত্ত) ৫,৩০,০০০ যোগ: উত্তোলন ১৫,০০০ ৫,৪৫,০০০ বিয়োগ: প্রারম্ভিক মূলধন ৫,৮০,০০০ (৩৫,০০০) বিয়োগ: অতিরিক্ত মূলধন ৫০,০০০ নিট লাভ/(ক্ষতি) (৮৫,০০০) অতএব, হাতিম এন্টারপ্রাইজের ক্ষতি ৮৫,০০০ টাকা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও