বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

সারাংশ লেখো:(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষহীন প্রচণ্ড বেগে শুধুই আরও বিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন একপর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।অথবা,সারমর্ম লেখো:(খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

অর্থ ও বিত্তের লোভ আজ মানুষকে বিনাশের পথে ঠেলে দিচ্ছে। এই মূঢ়তাকে জয় করতে না পারলে মনুষ্যত্বই বিলুপ্ত হবে। তাই মানুষের উচিত লাভ-লোভের অন্ধ গতি থেকে সরে এসে কল্যাণ ও উন্নতির পথ খুঁজে নেওয়া।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন