বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Jashore Board • যশোর বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
ইউফ্রেটিস নদী
↓
খেজুর গাছের বেষ্টনী
↓
চাকা আবিষ্কার
↓
মূল বাহন গাধা
- ক)(1)
সক্রেটিসের শিক্ষার মূল দিক কী ছিল?
- খ)(2)
হেলেনিস্টিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
- গ)(3)
ছকে উল্লিখিত তথ্যগুলো প্রাচীন কোন সভ্যতাকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত সভ্যতার অবদান ছিল গুরুত্বপূর্ণ— বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সক্রেটিসের শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা।
- খ)
গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অ-গ্রিক সংস্কৃতির মিশ্রণে যে নতুন সংস্কৃতি গড়ে ওঠে, তাকে হেলেনিস্টিক সংস্কৃতি বলা হয়। অপরদিকে এথেন্সকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সংস্কৃতির নাম হেলেনিক সংস্কৃতি। অর্থাৎ হেলেনিস্টিক সংস্কৃতি হলো গ্রিক ও প্রাচ্য সংস্কৃতির সমন্বিত রূপ।
- গ)
ছকের তথ্যগুলো প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাকে নির্দেশ করেছে।
১. ইউফ্রেটিস নদী: দজলা (টাইগ্রিস) ও ফোরাত (ইউফ্রেটিস) নদীর মধ্যবর্তী ভূমিতেই এ সভ্যতা গড়ে ওঠে।
২. খেজুর গাছের বেষ্টনী: মেসোপটেমিয়ায় মাটির দেওয়াল বা খেজুর গাছের বেষ্টনী দিয়ে বাগান নিরাপদ রাখা হতো।
৩. চাকা আবিষ্কার: চাকা মেসোপটেমিয়ার অন্যতম মূল আবিষ্কার।
৪. বাহন গাধা: কৃষিজমি থেকে শহরে ফসল পরিবহনে স্থলপথে গাধা ছিল মূল বাহন।এসব তথ্যের মিল থেকে সভ্যতাটি মেসোপটেমীয়।
- ঘ)
আইনের শাসন প্রতিষ্ঠায় মেসোপটেমীয় সভ্যতার অবদান গুরুত্বপূর্ণ ছিল—এ কথা যথার্থ। এর কারণ—
১. হাম্বুরাবির আইন: সিপার দুর্গে প্রাপ্ত কালো-সবুজ পাথরের ৮ ফুট উঁচু স্তম্ভে ২৮২টি আইনের ধারা সংকলিত হয়েছে। এটি এ অঞ্চলের লিখিত আইনের উৎকৃষ্ট প্রমাণ।
২. উদ্দেশ্য: দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, দুষ্ট ও অসৎ লোকদের দমন এবং দুর্বলকে রক্ষা করার জন্য এ আইন প্রবর্তিত হয়।
৩. লিখিত ও প্রকাশ্য আইন: আইন পাথরে খোদাই করে রাখায় সবাই তা জানতে পারত। ফলে শাসনব্যবস্থায় স্বেচ্ছাচারিতা কমত।সুতরাং, হাম্বুরাবির আইনের মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও