বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বইমেলা(খ) মোবাইল ফোন
উত্তর ও ব্যাখ্যা
(ক) বইমেলা
বইমেলা বই প্রদর্শন ও বিক্রির একটি বার্ষিক আয়োজন। বাংলাদেশে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় বাংলা একাডেমির প্রাঙ্গণে "অমর একুশে গ্রন্থমেলা" অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে বলে এ মেলার নাম রাখা হয়েছে একুশে বইমেলা। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহা বটতলায় কয়েকটি বই সাজিয়ে এর সূচনা করেন। পরে বাংলা একাডেমি এ মেলার দায়িত্ব নেয়। এখন এটি দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল থাকে। কবিতা, গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস ও শিশুসাহিত্যসহ নানা ধরনের বই এখানে পাওয়া যায়। লেখক, পাঠক ও প্রকাশকের মিলনমেলায় সারা মাস উৎসবের আমেজ থাকে। প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ মেলা মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ায়। বইমেলা আমাদের সংস্কৃতি ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও