গণিত • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩

গণিত প্রশ্ন

একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 12 : 4 : 3 এবং কর্ণের দৈর্ঘ্য 26 মিটার। একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার।

  1. ক)

    কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর ।

    (1)
  2. খ)

    ঘন বস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

    (2)
  3. গ)

    প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ক্ষেত্রফল =12×9×10×sin⁡30∘=12×9×10×12=22.5= \frac{1}{2} \times 9 \times 10 \times \sin 30^\circ = \frac{1}{2} \times 9 \times 10 \times \frac{1}{2} = \mathbf{22.5} বর্গ সে.মি.।

  2. খ)

    দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12k12k, 4k4k, 3k3k মিটার ধরি।

    কর্ণ =(12k)2+(4k)2+(3k)2=169k2=13k= \sqrt{(12k)^2 + (4k)^2 + (3k)^2} = \sqrt{169k^2} = 13k

    13k=2613k = 26 বা k=2k = 2।

    সুতরাং দৈর্ঘ্য =24= 24 মি., প্রস্থ =8= 8 মি., উচ্চতা =6= 6 মি.।

    সমগ্রতল =2(24×8+8×6+6×24)=2(192+48+144)=2×384=768= 2(24 \times 8 + 8 \times 6 + 6 \times 24) = 2(192 + 48 + 144) = 2 \times 384 = \mathbf{768} বর্গ মিটার।

  3. গ)

    রম্বসের একটি কর্ণ =26= 26 মিটার এবং বাহু =15= 15 মিটার।

    রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই অর্ধকর্ণ =13= 13 মি. এবং অপর অর্ধকর্ণ =152−132=225−169=56=214= \sqrt{15^2 - 13^2} = \sqrt{225 - 169} = \sqrt{56} = 2\sqrt{14} মি.।

    অপর কর্ণ =414= 4\sqrt{14} মি.।

    রম্বসের ক্ষেত্রফল =12×26×414=5214≈52×3.7417≈194.57= \frac{1}{2} \times 26 \times 4\sqrt{14} = 52\sqrt{14} \approx 52 \times 3.7417 \approx 194.57 বর্গ মিটার।

    ঘাস লাগানোর খরচ =194.57×5≈972.83= 194.57 \times 5 \approx \mathbf{972.83} টাকা (প্রায়)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন