ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
বারিমণ্ডল কাকে বলে?
- খ)(2)
বঙ্গোপসাগরকে উপসাগর বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রের চিহ্নিত ভূমিরূপটি উল্লেখপূর্বক বর্ণনা করো।
- ঘ)(4)
চিত্রে 'A' ও 'B' চিহ্নিত ভূমিরূপ দুইটি কি সাদৃশ্যপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে বারিমণ্ডল বলে।
- খ)
যে জলভাগের তিন দিক স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং এক দিক উন্মুক্ত, তাকে উপসাগর বলে। বঙ্গোপসাগরের উত্তর, পূর্ব ও পশ্চিমে স্থলভাগ রয়েছে এবং দক্ষিণে এটি ভারত মহাসাগরের সাথে যুক্ত। তাই এটি সাগর নাম ধারণ করলেও বৈশিষ্ট্য অনুযায়ী উপসাগর।
- গ)
চিত্রে সমুদ্রের তলদেশের ভূমিরূপ দেখানো হয়েছে এবং চিহ্নিত সবচেয়ে গভীর অংশ C হলো গভীর সমুদ্রখাত।
বর্ণনা:
১. গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে যেসব গভীর খাত দেখা যায়, সেগুলোকে গভীর সমুদ্রখাত বলে।
২. পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেটের সংঘর্ষের ফলে এগুলো প্লেট সীমানায় সৃষ্টি হয়। এ কারণে এখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বেশি হয়।
৩. খাতগুলো অধিক প্রশস্ত নয়, কিন্তু ঢাল খাড়া। গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের বেশি।
৪. প্রশান্ত মহাসাগরে এর সংখ্যা বেশি। পৃথিবীর গভীরতম খাত ম্যারিয়ানা খাত (প্রায় ১০,৮৭০ মিটার)। - ঘ)
চিত্রের A হলো মহীসোপান এবং B হলো গভীর সমুদ্রের সমভূমি। এ দুটি ভূমিরূপ সাদৃশ্যপূর্ণ নয়।
১. অবস্থান: মহীসোপান মহাদেশের উপকূলের কাছে অল্প ঢালু হয়ে নেমে যাওয়া অংশ। গভীর সমুদ্রের সমভূমি মহীঢাল শেষ হওয়ার পর সমুদ্র তলদেশে অবস্থিত।
২. গভীরতা: মহীসোপানের সর্বোচ্চ গভীরতা প্রায় ১৫০ মিটার এবং এটি প্রায় ১° কোণে নিমজ্জিত। গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা ৫,০০০ মিটার।
৩. বিস্তৃতি: মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার, আর গভীর সমুদ্রের সমভূমি বিস্তৃত, তবে এর উপর জলমগ্ন শৈলশিরা ও উচ্চভূমি থাকায় তা বন্ধুর।সুতরাং, গভীরতা, অবস্থান ও গঠনে A ও B ভিন্ন প্রকৃতির, তাই এরা সাদৃশ্যপূর্ণ নয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও