বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
তথ্যছক-১ | তথ্যছক-২
১৭৬৫লর্ড ক্লাইভদুই ধরনের প্রশাসন | ১৭৯৩লর্ড কর্নওয়ালিসসূর্যাস্ত আইন
- ক)(1)
আলীনগর সন্ধি কী?
- খ)(2)
বক্সারের যুদ্ধের পটভূমি কীভাবে তৈরি হয়?
- গ)(3)
তথ্যছক-১ এ নির্দেশিত বিষয়টি ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
“তথ্যছক-২ এ নির্দেশিত ঘটনাটির সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে"- মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে যে সন্ধি হয়, তা আলীনগর সন্ধি নামে পরিচিত।
- খ)
নবাব মীর কাসিম ইংরেজদের দস্তকের অপব্যবহার ও ব্যক্তিগত বাণিজ্য বন্ধ করতে চাইলে ইংরেজদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি দেশীয় ব্যবসায়ীদের সুবিধা দিতে অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দেন। ইংরেজরা তাঁকে ক্ষমতাচ্যুত করতে চাইলে যুদ্ধ শুরু হয় এবং পরাজিত হয়ে মীর কাসিম অযোধ্যায় আশ্রয় নেন। সেখানে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বেঁধে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ হয়।
- গ)
তথ্যছক-১-এ ১৭৬৫ সাল, লর্ড ক্লাইভ ও দুই ধরনের প্রশাসন উল্লেখ আছে, যা দ্বৈত শাসন ঘটনাকে নির্দেশ করে।
১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করেন। এর ফলে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে ছিল, আর শাসনকাজ ও বিচারের দায়িত্ব নামমাত্র নবাবের হাতে থাকে। ক্ষমতা ও দায়িত্বের এই বিভাজনই দ্বৈত শাসন।
- ঘ)
তথ্যছক-২-এ নির্দেশিত ঘটনাটি ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ও সূর্যাস্ত আইন। এর সুবিধার পাশাপাশি অসুবিধাও ছিল।
সুবিধা:
১. সরকারের রাজস্ব নির্দিষ্ট ও নিশ্চিত হয়, ফলে প্রশাসনের আর্থিক পরিকল্পনা সহজ হয়।
২. জমিদাররা জমির স্থায়ী মালিক হওয়ায় কৃষি উন্নয়নে আগ্রহী হন।অসুবিধা:
১. নির্ধারিত দিনে সূর্যাস্তের আগে খাজনা না দিলে জমিদারি নিলাম হয়ে যেত।
২. কৃষকরা জমির মালিকানা না পেয়ে জমিদারদের শোষণের শিকার হতো।
৩. নতুন অনুপস্থিত জমিদার শ্রেণি গড়ে উঠলে কৃষকের দুর্দশা বাড়ে।সুতরাং, চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধা দুটোই ছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও