ভূগোল ১ম পত্র • প্রথম অধ্যায়: প্রাকৃতিক ভূগোল • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫
ভূগোল ১ম পত্র প্রশ্ন
বাংলাদেশের প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চলসমূহ কী কী? বাংলাদেশের কোন কোন জেলা মৃতপ্রায় ব-দ্বীপের অন্তর্গত?
উত্তর ও ব্যাখ্যা
(১)
বাংলাদেশের প্রধান ভূ-প্রাকৃতিক অঞ্চলসমূহ: ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে প্রধানত তিনটি অঞ্চলে ভাগ করা হয়।
১. টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল: সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও কুমিল্লার কিছু অংশের পাহাড়সমূহ।
২. প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল: বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়।
৩. সাম্প্রতিককালের পলল সমভূমি: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীবাহিত পলিতে গঠিত বিস্তীর্ণ সমভূমি, যা দেশের সর্ববৃহৎ অংশ।
মৃতপ্রায় ব-দ্বীপ (Moribund Delta): গঙ্গা নদীর পুরনো শাখাগুলো মজে যাওয়ায় নতুন পলি জমা হয় না বলে এ অঞ্চলের ব-দ্বীপ বৃদ্ধি থেমে গেছে। এ অঞ্চলের অন্তর্গত জেলাসমূহ: কুষ্টিয়া, যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরা (খুলনা অঞ্চলের কিছু অংশসহ)। এ অঞ্চলে বর্ষায় বন্যা কম হয়, ভূমি তুলনামূলক উঁচু ও পলি কম জমে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও