ফিন্যান্স ও ব্যাংকিং • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব অঞ্জন "শিখা লিমিটেড” এবং "রূপকথা লিমিটেড” নামক দুটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ১০ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন। নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করতে ইচ্ছুক। কিন্তু যুক্তিসংগত মূল্যে তা বিক্রয় করতে পারছেন না। "রূপকথা লিমিটেড"-এর শেয়ারের গড় আয় ১০% এবং আদর্শ বিচ্যুতি ৩.৭৮%। অপরপক্ষে, “শিখা লিমিটেড"-এর বিগত ৫ বছরের আয় হার নিম্নরূপ:
নাম | বছর-১ | বছর-২ | বছর-৩ | বছর-৪ | বছর-৫
শিখা লিমিটেড | ১২% | ১৫% | ১০% | ৭ % | ৬%
- ক)(1)
আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি?
- খ)(2)
ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব অঞ্জন কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? বর্ণনা করো।
- ঘ)(4)
জনাব অঞ্জন কোন কোম্পানির শেয়ার বিক্রয় করতে চাচ্ছেন? যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি।
- খ)
ট্রেজারি বন্ড সরকার ইস্যু করে। সরকার নির্দিষ্ট সময়ে সুদ ও আসল পরিশোধের নিশ্চয়তা দেয় এবং ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। ফলে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের মধ্যে কোনো বিচ্যুতি ঘটে না। এ কারণে ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয়।
- গ)
জনাব অঞ্জন তারল্য ঝুঁকি-র সম্মুখীন হয়েছেন।
বর্ণনা: কোনো সম্পদকে প্রয়োজনের সময় যুক্তিসংগত মূল্যে দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারার ঝুঁকিকে তারল্য ঝুঁকি বলে। উদ্দীপকে নগদ অর্থের প্রয়োজনে অঞ্জন একটি কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইলেও যুক্তিসংগত মূল্যে তা বিক্রি করতে পারছেন না। অর্থাৎ শেয়ার সহজে ও ন্যায্য দামে নগদে রূপান্তর করা যাচ্ছে না। এটি তারল্য ঝুঁকির বৈশিষ্ট্য।
- ঘ)
ঝুঁকি বিবেচনায় যে কোম্পানির ঝুঁকি বেশি, অঞ্জন তার শেয়ার বিক্রি করতে চাইবেন। এজন্য দুই কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে।
শিখা লিমিটেড:
গড় আয়বছর আয় ১ ১২ ২ ৪ ২ ১৫ ৫ ২৫ ৩ ১০ ০ ০ ৪ ৭ −৩ ৯ ৫ ৬ −৪ ১৬ মোট ৫৪ রূপকথা লিমিটেড: গড় আয় , আদর্শ বিচ্যুতি ।
দুই কোম্পানির গড় আয় সমান (১০%), কিন্তু রূপকথার আদর্শ বিচ্যুতি । তাই রূপকথা লিমিটেডের ঝুঁকি বেশি।
সুতরাং, সমান আয়ে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ধরে রাখার জন্য জনাব অঞ্জন রূপকথা লিমিটেডের শেয়ার বিক্রয় করতে চাইবেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও