ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব গণি মিয়া বি.কম পাস করে যোগ্যতা ও পছন্দ অনুযায়ী চাকরি না পাওয়ায়, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজস্ব অর্থ ও সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ২ একর জমিতে ফুল চাষ করেন। তার দক্ষতা-পরিশ্রম, দৃঢ় মনোবল ও সর্বোপরি সহজলভ্য শ্রম তাকে সফলতা এনে দিয়েছে। ফুলের প্রচুর চাহিদা ও তার সফলতা দেখে অনেকে এ পেশায় আত্মনিয়োগ করছেন।
- ক)(1)
কর্মসংস্থানের প্রধান উৎস কী?
- খ)(2)
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কাজ কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে ফুল চাষ নির্বাচনে উদ্দীপকের জনাব গণি মিয়া কোন বিষয় বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে জনাব গণি মিয়ার সফলতায় প্রশিক্ষণের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
- খ)
মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত ও অর্ধ-শিক্ষিত মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এটি অনানুষ্ঠানিক, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে।
- গ)
আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে গণি মিয়া যেসব বিষয় বিবেচনা করেছেন:
১. পণ্যের চাহিদা: ফুলের প্রচুর চাহিদা থাকায় তিনি ফুল চাষ বেছে নিয়েছেন। বাজারে চাহিদা যাচাই করে পণ্য নির্বাচন সাফল্যের শর্ত।
২. প্রাথমিক মূলধন: তিনি নিজস্ব অর্থ ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পর্যাপ্ত মূলধন জোগাড় করেছেন।
৩. অভিজ্ঞতা ও শিক্ষা: যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ায় তাঁর ফুল চাষের দক্ষতা তৈরি হয়েছে।
৪. সহজলভ্য শ্রম: সহজে শ্রমিক পাওয়ায় তিনি সহজে কাজ চালাতে পেরেছেন। - ঘ)
গণি মিয়ার সফলতায় প্রশিক্ষণের ভূমিকা অনেক।
১. দক্ষতা অর্জন: যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুল চাষের প্রশিক্ষণ নেওয়ায় তিনি চাষের কলাকৌশল শিখেছেন। এটি তাঁর কর্মদক্ষতা ও যোগ্যতা বাড়িয়েছে।
২. অপচয় হ্রাস: প্রশিক্ষিত ব্যক্তি সম্পদ ও জমি সঠিকভাবে ব্যবহার করে, ফলে ক্ষতি ও অপচয় কমে।
৩. আত্মবিশ্বাস ও মনোবল: প্রশিক্ষণ মনোভাব উন্নত করে ও নৈতিক বল বাড়ায়, যার সাথে তাঁর দৃঢ় মনোবল যুক্ত হয়েছে।
৪. সুযোগের সঠিক ব্যবহার: প্রশিক্ষণ ছাড়া অনেক সময় সুযোগ থাকলেও সঠিক পদক্ষেপ নেওয়া যায় না।সুতরাং, প্রশিক্ষণ তাঁর দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তাঁকে সফলতার পথে এগিয়ে নিয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও