বাংলা ২য় পত্র • উপসর্গ, প্রত্যয় ও সমাস • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
বাংলা ২য় পত্র প্রশ্ন
উপসর্গযোগে ছয়টি শব্দ তৈরি করো: গর; প্রতি; অভি; অজ; পাতি; নিম।
উত্তর ও ব্যাখ্যা
(2) উপসর্গযোগে শব্দ গঠন:
১. গর + মিল = গরমিল (অমিল)
২. প্রতি + দিন = প্রতিদিন (দিনে দিনে)
৩. অভি + জ্ঞ = অভিজ্ঞ (পারদর্শী)
৪. অজ + পাড়াগাঁ = অজপাড়াগাঁ (অত্যন্ত অনুন্নত গ্রাম)
৫. পাতি + হাঁস = পাতিহাঁস (ছোট জাতের হাঁস)
৬. নিম + রাজি = নিমরাজি (অর্ধেক সম্মত)
এখানে গর, অজ, পাতি ও নিম খাঁটি বাংলা উপসর্গ; প্রতি ও অভি সংস্কৃত উপসর্গ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও