DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

প্রশ্ন ও সমাধান

সংজ্ঞার্থ দাও: স্পষ্ট ব্যঞ্জন, উপসর্গ, জটিল বাক্য, অপিনিহিতি।

উত্তর ও ব্যাখ্যা

(3) সংজ্ঞার্থ:
১. স্পৃষ্ট (স্পর্শ) ব্যঞ্জন: যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা বা ঠোঁট মুখের ভেতরের কোনো স্থানকে স্পর্শ করে বাতাসকে বাধা দেয়, তাকে স্পৃষ্ট (স্পর্শ) ব্যঞ্জন বলে। ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনি স্পর্শ ব্যঞ্জন। যেমন: ক, চ, ট, ত, প।
২. উপসর্গ: যে অর্থহীন শব্দাংশ (প্র, পরা, অপ, সম ইত্যাদি) অন্য শব্দ বা ধাতুর আগে বসে নতুন অর্থ সৃষ্টি করে কিংবা অর্থের পরিবর্তন ঘটায়, তাকে উপসর্গ বলে। যেমন: প্র + হার = প্রহার, বি + জ্ঞান = বিজ্ঞান।
৩. জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত (অপ্রধান) খণ্ডবাক্য থাকে এবং খণ্ডবাক্যগুলো পরস্পর নির্ভরশীল, তাকে জটিল বাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সে সফল হয়।
৪. অপিনিহিতি: শব্দের মধ্যে বা শেষে থাকা 'ই' বা 'উ' ধ্বনি যখন নিজের স্থানের আগেই উচ্চারিত হয়, তখন তাকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ, করিয়া > কইরা, সাধু > সাউধ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন