JnU • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (লিখিত)

প্রশ্ন ও সমাধান

'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' 'বায়ান্নর দিনগুলো' প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা

(২) ব্যাখ্যা: উক্তিটি শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' (অসমাপ্ত আত্মজীবনীর অংশ) প্রবন্ধ থেকে নেওয়া। ভাষা আন্দোলনের সময় মুসলিম লীগ সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে দমননীতির পথ নিয়েছিল। এর বিপরীতে মানুষের ক্ষোভ ক্রমে বেড়ে যায়।

যে শাসক নিজের ক্ষমতার অহংকারে জনমতকে অগ্রাহ্য করে, সে ভুলের পর ভুল করতে থাকে। মাতৃভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, ১৪৪ ধারা জারি এবং গুলিবর্ষণ ছিল সেসব ভুলের উদাহরণ। এসব সিদ্ধান্ত সরকারের জনপ্রিয়তা আরও কমিয়ে দেয় এবং আন্দোলনকে বেগবান করে।

এভাবেই ক্ষমতাসীনদের পতন যে অনিবার্য হয়ে ওঠে, উক্তিটিতে লেখক তা বুঝিয়েছেন। অন্যায় ও জুলুমের পথে চলা শাসকদের বিবেচনাশক্তি লোপ পায়, তাই তারা পদে পদে ভুল করে এবং নিজেরাই নিজেদের পতন ডেকে আনে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন