ভূগোল ১ম পত্র • ব্যবহারিক: মানচিত্র ও স্কেল • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

ভূগোল ১ম পত্র প্রশ্ন

মানচিত্রের সংজ্ঞা দাও। মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতিসমূহ উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা

(২)
মানচিত্রের সংজ্ঞা: সমগ্র পৃথিবী বা এর কোনো অংশের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে নির্দিষ্ট স্কেল ও প্রতীক ব্যবহার করে সমতল কাগজ বা পৃষ্ঠে ক্ষুদ্রাকারে উপস্থাপন করাকে মানচিত্র (Map) বলে।

মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতিসমূহ: মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে স্কেল বলে। এটি তিনটি পদ্ধতিতে দেখানো হয়।
১. বিবৃতি পদ্ধতি (Statement method): কথায় লিখে দেখানো, যেমন "১ ইঞ্চি = ১০ মাইল" বা "১ সেমি = ৫ কিমি"।
২. ভগ্নাংশ বা অনুপাত পদ্ধতি (Representative Fraction, R.F.): ভগ্নাংশ বা অনুপাতে প্রকাশ, যেমন 150000\frac{1}{50000} বা 1:500001:50000। এখানে মানচিত্রের এক একক বাস্তবের ৫০,০০০ এককের সমান; এটি আন্তর্জাতিকভাবে সর্বজনীন, কারণ একক নির্দিষ্ট নয়।
৩. রৈখিক বা লেখচিত্র পদ্ধতি (Linear/Graphical method): একটি সরলরেখাকে সমান ভাগে ভাগ করে প্রতি ভাগে বাস্তব দূরত্ব লিখে দেখানো। মানচিত্র বড়-ছোট করলেও এটি সঠিক থাকে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন