DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫

প্রশ্ন ও সমাধান

সমাধান করঃ

(4.1) নিচের কোনটি/কোনগুলো আর্দ্রবিশ্লেষিত হয় না, কারণসহ ব্যাখ্যা কর- CCl4, NaCl, এবং SICI4।

(4.2) কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করার ফলে সংঘঠিত বিক্রিয়াগুলো লিখ।

উত্তর ও ব্যাখ্যা

(4.1)
আর্দ্রবিশ্লেষিত হয় না: CCl4\text{CCl}_4 এবং NaCl\text{NaCl}। আর্দ্রবিশ্লেষিত হয়: SiCl4\text{SiCl}_4।
১. CCl4\text{CCl}_4: C দ্বিতীয় পর্যায়ের মৌল, যার যোজন স্তরে ফাঁকা d অরবিটাল নেই; তাই সর্বোচ্চ সমযোজ্যতা 4 এর বেশি হতে পারে না এবং পানির অণুর ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে না। এছাড়া ক্ষুদ্র C এর চারপাশে বৃহৎ Cl পরমাণুর বাধা থাকায় পানি আক্রমণ করতে পারে না। তাই CCl4\text{CCl}_4 আর্দ্রবিশ্লেষিত হয় না।
২. NaCl\text{NaCl}: সবল এসিড (HCl) ও সবল ক্ষার (NaOH) এর লবণ, এটি আয়নিক। Na+\text{Na}^+ ও Cl−\text{Cl}^- কোনোটিই পানির সাথে বিক্রিয়া করে H+\text{H}^+ বা OH−\text{OH}^- দেয় না, কেবল hydrated হয়।
৩. SiCl4\text{SiCl}_4: Si তৃতীয় পর্যায়ের মৌল, তার ফাঁকা 3d অরবিটাল আছে। পানির অণুর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় Si এ আসতে পারে, ফলে বিক্রিয়া ঘটে:
SiCl4+4H2O→Si(OH)4+4HCl\text{SiCl}_4+4\text{H}_2\text{O}\rightarrow\text{Si(OH)}_4+4\text{HCl}

(4.2)
CuSO4\text{CuSO}_4 দ্রবণে ধীরে ধীরে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে দুই ধাপে বিক্রিয়া হয়:
১. প্রথমে হালকা নীল অধঃক্ষেপ পড়ে:
CuSO4+2NH4OH→Cu(OH)2↓+(NH4)2SO4\text{CuSO}_4+2\text{NH}_4\text{OH}\rightarrow\text{Cu(OH)}_2\downarrow+(\text{NH}_4)_2\text{SO}_4
(আয়নিক রূপ: Cu2++2NH3+2H2O→Cu(OH)2↓+2NH4+\text{Cu}^{2+}+2\text{NH}_3+2\text{H}_2\text{O}\rightarrow\text{Cu(OH)}_2\downarrow+2\text{NH}_4^+)
২. অতিরিক্ত NH3\text{NH}_3 যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে গাঢ় নীল জটিল আয়ন তৈরি হয়:
Cu(OH)2+4NH3→[Cu(NH3)4]2++2OH−\text{Cu(OH)}_2+4\text{NH}_3\rightarrow[\text{Cu(NH}_3)_4]^{2+}+2\text{OH}^-
সমগ্র বিক্রিয়া: CuSO4+4NH3→[Cu(NH3)4]SO4\text{CuSO}_4+4\text{NH}_3\rightarrow[\text{Cu(NH}_3)_4]\text{SO}_4 (গাঢ় নীল দ্রবণ)।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন