ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

জনাব 'P' তার পরিবার নিয়ে একটি দেশে চলে যান। অন্যদিকে জনাব 'Q' তার পরিবার নিয়ে আরেকটি দেশে আশ্রয় নেন। 'P'-এর পরিবার দেশে ফিরে আসলেও 'Q' তার পরিবার নিয়ে ঐ দেশে থেকে যান।

  1. ক)

    অভিবাসন কাকে বলে?

    (1)
  2. খ)

    জনসংখ্যা কাঠামো বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির মধ্যে শরণার্থী ও উদ্বাস্তু কারা? ব্যাখ্যা করো

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির দুটির অভিবাসন কোন ধরনের অভিবাসন? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    স্থায়ী বসবাসের উদ্দেশ্যে মানুষের গ্রাম থেকে শহরে, এক শহর থেকে অন্য শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে অভিবাসন বলে।

  2. খ)

    নারী-পুরুষের বয়সভিত্তিক বিন্যাস গ্রাফে প্রকাশ করলে ত্রিভুজ বা পিরামিড সদৃশ যে নকশা তৈরি হয়, তাকে জনসংখ্যা কাঠামো বলে। এতে উলম্ব অক্ষে বয়স এবং অনুভূমিক অক্ষে বামে পুরুষ ও ডানে নারীর সংখ্যা বা শতকরা হার দেখানো হয়। উন্নয়নশীল দেশের এরূপ কাঠামোকে জনসংখ্যা পিরামিড বলা হয়। এর মাধ্যমে কোনো দেশের শিশু, কর্মক্ষম ও বয়স্ক জনসংখ্যার অনুপাত বোঝা যায়।

  3. গ)

    বলপূর্বক অভিবাসনের ফলে যারা সাময়িক আশ্রয় নিয়ে সুযোগমতো স্বদেশে ফেরার অপেক্ষায় থাকে তাদের শরণার্থী এবং যারা স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদের উদ্বাস্তু বলে।

    ১. জনাব 'P' এর পরিবার শরণার্থী : তারা অন্য দেশে চলে যান এবং পরে দেশে ফিরে আসেন। অর্থাৎ তাদের আশ্রয় ছিল সাময়িক।
    ২. জনাব 'Q' এর পরিবার উদ্বাস্তু : তারা আরেকটি দেশে আশ্রয় নেন এবং সেখানেই থেকে যান। অর্থাৎ তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।

    অতএব, 'P' এর পরিবার শরণার্থী এবং 'Q' এর পরিবার উদ্বাস্তু।

  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত পরিবার দুটির অভিবাসন বলপূর্বক অভিবাসন (Forced migration)।

    ১. সংজ্ঞা : প্রত্যক্ষ রাজনৈতিক চাপ কিংবা পরোক্ষ অর্থনৈতিক ও সামাজিক চাপের ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে, তাকে বলপূর্বক অভিবাসন বলে। গৃহযুদ্ধ, যুদ্ধ বা সাম্প্রদায়িক বৈষম্যের কারণে অভিগমন এর উদাহরণ।
    ২. উদ্দীপকের সাথে মিল : জনাব 'Q' আশ্রয় নিয়েছেন, অর্থাৎ নিজের দেশে নিরাপদে থাকতে না পেরে অন্য দেশে আশ্রয় গ্রহণ করেছেন। এটি বাধ্য হয়ে স্থান ত্যাগের ঘটনা। জনাব 'P' এর পরিবারও অনুরূপ পরিস্থিতিতে অন্য দেশে গিয়ে সাময়িক আশ্রয় নিয়েছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে এসেছেন।
    ৩. পার্থক্য : অবাধ অভিবাসনে মানুষ নিজের ইচ্ছায় পছন্দমতো স্থানে বসবাস করে। কিন্তু এখানে আশ্রয়গ্রহণ ও পরিস্থিতির চাপে স্থানান্তরের বিষয়টি থাকায় এটি অবাধ অভিবাসন নয়।

    সুতরাং, 'P' ও 'Q' উভয় পরিবারের অভিবাসন বলপূর্বক অভিবাসন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন