পৌরনীতি ও নাগরিকতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫

পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন

জনাব 'A' বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও পরিবেশ ভোগ করে। কিন্তু সে খেয়াল রাখে অন্যের ক্ষেত্রে ঐগুলো ভোগ করতে বাঁধা হয়ে না দাঁড়ায়। কারণ কতগুলো নিয়মনীতির মাধ্যমে এগুলো ঠিক করে দেয়া হয়েছে। এই নিয়মগুলো না মানলে শাস্তির বিধানও রাখা হয়েছে। আর শাস্তির ভয়ে 'A' সহ সকলেই নিয়মগুলো মেনে চলে।

  1. ক)

    অর্থনৈতিক সাম্য কাকে বলে?

    (1)
  2. খ)

    আইনকে সর্বজনীন বলা হয় কেন?

    (2)
  3. গ)

    'A' এর ভোগকৃত বিষয়টির সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? বিষয়টির রূপগুলো উল্লেখ করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের নিয়মগুলোর সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? উত্ত বিষয়টির সাথে 'A' এর ভোগকৃত বিষয়টির সম্পর্ক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় সবার জন্য জীবিকা অর্জনের সমান সুযোগ থাকা এবং সম্পদের বণ্টনে ধনী ও দরিদ্রের মধ্যে অতিরিক্ত বৈষম্য না থাকা।

  2. খ)

    আইনকে সর্বজনীন বলা হয়, কারণ এটি রাষ্ট্রের সব নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য। ধনী-দরিদ্র, শাসক-শাসিত নির্বিশেষে কেউ আইনের ঊর্ধ্বে নয়।

    আইন ভঙ্গ করলে সবাইকে একই বিচারের মুখোমুখি হতে হয়। তাই আইন সর্বজনীন।

  3. গ)

    'A' এর ভোগকৃত বিষয়টির সাথে পাঠ্যবইয়ের স্বাধীনতার মিল রয়েছে।

    'A' বিভিন্ন সুযোগ-সুবিধা ও পরিবেশ ভোগ করে, কিন্তু অন্যের ভোগে বাধা সৃষ্টি করে না। স্বাধীনতা হলো এমন একটি পরিবেশ, যেখানে ব্যক্তি অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছামতো কাজ করতে পারে এবং নিজের ব্যক্তিত্ব বিকশিত করতে পারে।

    স্বাধীনতার রূপ: ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা।

  4. ঘ)

    উদ্দীপকের নিয়মগুলোর সাথে পাঠ্যবইয়ের আইনের মিল রয়েছে। আইন হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নিয়মের সমষ্টি, যা না মানলে শাস্তির বিধান থাকে। উদ্দীপকের নিয়মগুলোও সুযোগ-সুবিধা নির্ধারণ করে এবং না মানলে শাস্তির ব্যবস্থা আছে।

    আইন ও 'A' এর ভোগকৃত স্বাধীনতার সম্পর্ক:
    ১. আইন স্বাধীনতার রক্ষক: আইন ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করে। আইনের ফলেই 'A' নিরাপদে সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
    ২. আইন স্বাধীনতার সীমা নির্ধারণ করে: একজনের স্বাধীনতা যাতে অন্যের স্বাধীনতায় বাধা না হয়, আইন তা নিশ্চিত করে। উদ্দীপকে 'A' তাই অন্যের ভোগে বাধা দেয় না।
    ৩. শাস্তির ভয় ও শৃঙ্খলা: আইন অমান্য করলে শাস্তি হয়, তাই সবাই আইন মেনে চলে এবং সবার স্বাধীনতা রক্ষা পায়।

    আইন ছাড়া স্বাধীনতা উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়। সুতরাং, আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন