ব্যবসায় উদ্যোগ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২২
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
এমরান সাহেব একটি খাবারের হোটেলের মালিক। হোটেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ায় যাত্রাপথে হোটেলের সামনে অনেক গাড়ি যাত্রা বিরতি দেয়। তিনি ক্রেতাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাবারের মান অক্ষুণ্ণ রাখেন। যাত্রীগণ হোটেলের বিভিন্ন খাবার সুলভ মূল্যে খেতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া তিনি হোটেলে নিয়োজিত মহিলা বাবুর্চি ও অন্যান্য ব্যক্তিবর্গের কাজের সুবিধার জন্য আলাদা কক্ষ নির্ধারণ করেন। যারা দূর থেকে এসে হোটেলে কাজ করে তাদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা খরচ প্রদান ছাড়াও বছরে ২টি উৎস বোনাস প্রদান করেন। ফলে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে তাকে সমাজের মানুষ সম্মান ও শ্রদ্ধা করে।
- ক)(1)
ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কী?
- খ)(2)
জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের "এমরান সাহেব এক দায়িত্বশীল ব্যবসায়ী"-উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়।
- খ)
আবাসন তৈরি, নদীভাঙন, নির্বিচারে অনুপযুক্ত যানবাহন চালানো, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার ইত্যাদি কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষণে প্রাণী ও উদ্ভিদের বাসস্থান নষ্ট হয় এবং অনেক প্রজাতি টিকতে পারে না। ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
- গ)
এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
১. সামাজিক দায়বদ্ধতা: মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করাকে সামাজিক দায়বদ্ধতা বলে। এর পক্ষগুলো হলো রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী।
২. ক্রেতার প্রতি: তিনি ক্রেতাদের সুস্বাস্থ্যের কথা ভেবে খাবারের মান ঠিক রাখেন এবং সুলভ মূল্যে খাবার দেন।
৩. কর্মচারীর প্রতি: মহিলা বাবুর্চিদের জন্য আলাদা কক্ষ, বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ ও বোনাস দেন।অতএব, এমরান সাহেবের কাজে ক্রেতা ও কর্মচারীর প্রতি সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা প্রকাশ পেয়েছে।
- ঘ)
"এমরান সাহেব এক দায়িত্বশীল ব্যবসায়ী" উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
১. ক্রেতার প্রতি দায়িত্ব: ভেজাল ও নিম্নমানের খাবার ব্যবসায়ে নৈতিকতার বিরুদ্ধে। এমরান সাহেব খাবারের মান অক্ষুণ্ণ রেখে ক্রেতাদের সুস্বাস্থ্য রক্ষা করেন এবং সুলভ মূল্যে খাবার দেন।
২. কর্মচারীর প্রতি দায়িত্ব: নারী কর্মীদের জন্য আলাদা কক্ষ নিশ্চিত করা জেন্ডার সচেতনতা ও কর্মপরিবেশের প্রতি যত্নের পরিচয়। দূর থেকে আসা কর্মীদের বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া তাঁর কর্মচারীবান্ধব মনোভাব প্রমাণ করে।
৩. সমাজের স্বীকৃতি: এসব কাজের জন্য সমাজ তাঁকে আদর্শ ব্যবসায়ী হিসেবে সম্মান ও শ্রদ্ধা করে। সুনাম ব্যবসায়ের বড় সম্পদ, যা দীর্ঘমেয়াদে ব্যবসায়ের সাফল্য আনে।সুতরাং, ক্রেতা, কর্মচারী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের কারণে এমরান সাহেব একজন দায়িত্বশীল ব্যবসায়ী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও