DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০

প্রশ্ন ও সমাধান

ভাব সম্প্রসারণ কর (অনধিক ছয় বাক্যে):     
"গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়ােজন।"

উত্তর ও ব্যাখ্যা

(2)
ভাব-সম্প্রসারণ: বইয়ের পাতায় লেখা জ্ঞান আর অন্যের হাতে রাখা সম্পদ, এ দুটি কেবল নামেই নিজের, প্রয়োজনের সময় এদের কোনোটিই কাজে আসে না। যে বিদ্যা শুধু বই-এ আছে, মস্তিষ্কে আত্মস্থ হয়নি, বিপদে বা প্রয়োজনে তা দিয়ে কোনো কাজ করা যায় না। তেমনি অন্যের কাছে গচ্ছিত ধন প্রয়োজনের মুহূর্তে হাতের কাছে পাওয়া যায় না। প্রকৃত বিদ্যা সেটাই যা শিখে আত্মস্থ করা হয়েছে এবং প্রয়োজনে প্রয়োগ করা যায়। প্রকৃত ধন সেটাই যা নিজের অধিকারে ও নিয়ন্ত্রণে আছে। তাই জ্ঞান অর্জনে ও সম্পদ সঞ্চয়ে স্বনির্ভরতা ও বাস্তবতা থাকা চাই।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন