ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৬

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    নক্ষত্র কাকে বলে?

    (1)
  2. খ)

    পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে না পারার কারণ ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্র-১ এর 'A' দ্বারা চিহ্নিত স্থানের সময় সকাল ৯টা হলে 'B' দ্বারা চিহ্নিত স্থানের সময় কত হবে? নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    চিত্র-২ এর 'C' ও 'D' দ্বারা চিহ্নিত দ্রাঘিমায় অবস্থিত স্থানে বারের কীরূপ পরিবর্তন পরিলক্ষিত হবে? তুলনামূলক আলোচনা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে; যেমন- সূর্য।

  2. খ)

    পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না, কারণ-
    ১. মানুষ, জীবজন্তু ও বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে।
    ২. পৃথিবীর আয়তনের তুলনায় আমরা অতি ক্ষুদ্র।
    ৩. পৃথিবীর সামনে এমন স্থির বস্তু নেই, যার সাপেক্ষে এই গতি বোঝা যায়।
    আবার অভিকর্ষ বল সব বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে বলে আমরা ছিটকে পড়ি না।

  3. গ)

    চিত্র-১ অনুযায়ী A স্থানের দ্রাঘিমা ৩০° পূর্ব এবং B স্থানের দ্রাঘিমা ৪০° পূর্ব।

    দ্রাঘিমার পার্থক্য = ৪০° − ৩০° = ১০°
    প্রতি ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট।
    সময়ের পার্থক্য = ১০ × ৪ = ৪০ মিনিট

    B স্থান A-এর পূর্বে অবস্থিত। পূর্ব দিকে সময় বাড়ে, তাই B এর সময় A এর চেয়ে ৪০ মিনিট এগিয়ে থাকবে।

    B-এর সময় = সকাল ৯টা + ৪০ মিনিট = সকাল ৯টা ৪০ মিনিট।

  4. ঘ)

    চিত্র-২ এ কাল্পনিক আন্তর্জাতিক তারিখ রেখার দুই পাশে D (পূর্ব দ্রাঘিমা) ও C (পশ্চিম দ্রাঘিমা) চিহ্নিত দ্রাঘিমা দেখানো হয়েছে। পূর্ব দিকে গেলে সময় বাড়ে, পশ্চিম দিকে সময় কমে। তাই তারিখ রেখার দুই পাশে বার ও তারিখের পার্থক্য হয়।

    ১. D স্থান (তারিখ রেখার পশ্চিম পাশ, পূর্ব দ্রাঘিমা): এখানে সময় এগিয়ে থাকে, তাই বার এক দিন এগিয়ে থাকে। যেমন C স্থানে সোমবার হলে D-তে মঙ্গলবার।
    ২. C স্থান (তারিখ রেখার পূর্ব পাশে, পশ্চিম দ্রাঘিমা): এখানে সময় পিছিয়ে থাকে, তাই বার এক দিন পিছিয়ে থাকে।
    ৩. রেখা অতিক্রমের নিয়ম: C থেকে D-এর দিকে অর্থাৎ পশ্চিমগামী যানে তারিখ রেখা পার হলে একদিন যোগ করতে হয় (সোমবার থেকে মঙ্গলবার)। D থেকে C-এর দিকে অর্থাৎ পূর্বগামী যানে একদিন বিয়োগ করতে হয় (মঙ্গলবার থেকে সোমবার)।

    সুতরাং, একই রেখার দুই পাশে অবস্থান হলেও D-তে বার এক দিন এগিয়ে এবং C-তে এক দিন পিছিয়ে থাকে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন