ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
নগর বসতি কাকে বলে?
- খ)(2)
বাণিজ্যভিত্তিক নগর বলতে কী বোঝায়?
- গ)(3)
চিত্রে 'P' দ্বারা কোন ধরনের বসতিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'Q' ও 'R' বসতিদ্বয়ের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, প্রশাসন, শিক্ষা-সংক্রান্ত কার্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, তাকে নগর বসতি বলে।
- খ)
ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে যে নগর গড়ে ওঠে এবং যা বাণিজ্য ও বাজারকে কেন্দ্র করে বিকশিত, তাকে বাণিজ্যভিত্তিক নগর বলে। বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে স্থানীয় বাজার গড়ে ওঠে এবং তা থেকে এ নগরের বিকাশ ঘটে। যেমন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা ও কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর।
- গ)
চিত্রে 'P' দ্বারা রৈখিক বসতি (Linear settlement) নির্দেশ করে, কারণ এখানে বাড়িগুলো একটি নদী বা রাস্তার দুই পাশ বরাবর একই সরলরেখায় সারিবদ্ধভাবে গড়ে উঠেছে।
১. রৈখিক বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে।
২. নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা বা রাস্তার কিনারায় এ বসতি গড়ে ওঠে।
৩. বসতিগুলোর মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে, যা খামার হিসেবে ব্যবহৃত হয়। বন্যামুক্ত উচ্চভূমি এ বসতির জন্য সুবিধাজনক। - ঘ)
চিত্রের 'Q' হলো বিক্ষিপ্ত বসতি (বাড়িগুলো দূরে দূরে ছড়ানো) এবং 'R' হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি (বাড়িগুলো কাছাকাছি একত্রে)। দুটির তুলনামূলক বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো।
১. বাড়ির অবস্থান: 'Q'-তে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো থাকে এবং দুটি বাড়ির মধ্যে যথেষ্ট ব্যবধান। 'R'-তে বেশ কয়েকটি পরিবার একস্থানে একত্রিত হয় এবং এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম।
২. সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক: 'Q'-তে অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা থাকে। 'R'-তে সামাজিক বন্ধন ও যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হয়।
৩. গড়ে ওঠার কারণ: 'Q' জলাভাব, বিল-হাওর, ক্ষয়িত ভূমি, বনভূমি ও অনুর্বর মাটির এলাকায় গড়ে ওঠে; যেমন চলনবিল ও নিকলির হাওড় অঞ্চল। 'R' উর্বর মাটি, জলের উৎস ও অনুকূল ভূপ্রকৃতিতে গড়ে ওঠে এবং অর্থনৈতিকভাবে উন্নত হলে কালক্রমে শহরে রূপান্তরিত হতে পারে।সুতরাং, 'Q' ছড়ানো ও বিচ্ছিন্ন, আর 'R' ঘন ও সংঘবদ্ধ বসতি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও