ব্যবসায় উদ্যোগ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. নাঈম পড়ালেখা করে ঢাকার নবাবপুরে একটি কেমিক্যালের দোকান দেন। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। তিনি বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করে বিক্রয় করেন। তার আমদানিকৃত কেমিক্যালের মান ভালো হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মুনাফার পরিমাণ বাড়ে। কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় ব্যবসায় পরিধি বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার জন্য ভাবছেন।
- ক)(1)
প্রত্যক্ষ সেবা কী?
- খ)(2)
"শিল্প হলো উৎপাদনের বাহন"- ব্যাখ্যা কর।
- গ)(3)
মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের কোন শ্রেণির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তাভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা অর্থের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করেন, তাকে প্রত্যক্ষ সেবা বলে।
- খ)
শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালকে রূপ দেওয়া এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার-উপযোগী পণ্যে পরিণত করা হয়। এভাবে পণ্য ও সেবা উৎপাদনের সব কাজ শিল্পের মাধ্যমেই সম্পন্ন হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
- গ)
মি. নাঈমের কর্মকাণ্ড ব্যবসায়ের বাণিজ্য শ্রেণির আওতাভুক্ত।
বাণিজ্য হলো ব্যবসায়ের সেই শাখা, যা পণ্য বা সেবা উৎপাদকের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানোর কার্যাবলি পরিচালনা করে। মি. নাঈম নিজে পণ্য উৎপাদন করেন না। তিনি বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আমদানি করে নবাবপুরের দোকানে বিক্রয় করেন। অর্থাৎ তিনি উৎপাদক ও ভোক্তার মধ্যে পণ্য বণ্টনের কাজ করছেন। তাই তাঁর কাজ বাণিজ্যের অন্তর্ভুক্ত।
- ঘ)
মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে বলে আমি মনে করি।
১. মূলধনের প্রয়োজন: অর্থনৈতিক পরিবেশের মূল উপাদান সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন এবং অর্থ ও ব্যাংকিং। নাঈমের ব্যবসায় মুনাফা বাড়ছে, কিন্তু পর্যাপ্ত মূলধনের অভাবে ব্যবসায়ের পরিধি বাড়াতে পারছেন না।
২. আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া গেলে তিনি আমদানি বাড়িয়ে ব্যবসায় প্রসারিত করতে পারবেন।
৩. ব্যবসায়ের বিকাশ: কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও সহজ ঋণ ব্যবসায়ের উন্নতিতে সহায়ক, আর এর অভাব ব্যবসায়ের বিকাশে বাধা সৃষ্টি করে।সুতরাং, ঋণ নেওয়ার এ চিন্তা মূলত ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও