DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
প্রশ্ন ও সমাধান
'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' নিয়ে ৬ টি বাক্য লেখ।
উত্তর ও ব্যাখ্যা
(3)
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ ও গৌরবময় অধ্যায়।
২. ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার মধ্য দিয়ে এ যুদ্ধের সূচনা হয়।
৩. ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
৪. দীর্ঘ নয় মাসের যুদ্ধে লাখো মানুষ শহীদ হন এবং অসংখ্য মা-বোন সম্ভ্রম হারান।
৫. মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি।
৬. মুক্তিযুদ্ধের চেতনা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে চলার প্রেরণা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও