বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০১৯
বিজ্ঞান প্রশ্ন
A | B | C
বৃক্ষনিধন | ঘূর্ণিঝড় | ভূমিকম্প
- ক)(1)
খরা কাকে বলে?
- খ)(2)
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?
- গ)(3)
পরিবেশের উপর A এর ক্রিয়া ব্যাখ্যা করো।
- ঘ)(4)
B ও C এর মধ্যে কোনটি বেশি ধ্বংসাত্মক? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় মাটি পানিশূন্য হয়ে যাওয়ার ফলে গাছপালা বা শস্য জন্মাতে না পারার অবস্থাকে খরা বলে।
- খ)
যানবাহন, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ধোঁয়া এবং রেফ্রিজারেটর ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস থেকে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ চাহিদাগুলোও বাড়ছে।
একই সঙ্গে বনভূমি ধ্বংস হওয়ায় গাছপালা দ্বারা কার্বন ডাই-অক্সাইড শোষণ কমে যাচ্ছে। ফলে বায়ুমণ্ডলে এর ঘনত্ব ক্রমাগত বাড়ছে। - গ)
উদ্দীপকের A হলো বৃক্ষনিধন বা বনশূন্য করা। জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট, খাদ্য ও বস্ত্রের চাহিদা বাড়ে, যা মেটাতে বন উজাড় হয়। পরিবেশের উপর এর ক্রিয়া নিচে দেওয়া হলো।
১. কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি: গাছ কমে গেলে প্রাকৃতিক উপায়ে কার্বন ডাই-অক্সাইড শোষণ কমে যায়। ফলে বায়ুমণ্ডলে এই গ্যাস বাড়ে।
২. বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন: কার্বন ডাই-অক্সাইড বাড়লে গ্রিন হাউস প্রভাবে তাপমাত্রা বাড়ে এবং জলবায়ুর পরিবর্তন ঘটে।
৩. প্রাকৃতিক রক্ষাকবচ হারানো: সুন্দরবনের মতো বন সাইক্লোন প্রতিরোধে রক্ষাকবচ হিসেবে কাজ করে। বন কমে গেলে এ সুরক্ষা কমে যায় এবং দুর্যোগের ক্ষতি বাড়ে। - ঘ)
উদ্দীপকের B হলো ঘূর্ণিঝড় এবং C হলো ভূমিকম্প। আমার মতে ভূমিকম্প বেশি ধ্বংসাত্মক।
১. আকস্মিকতা: ভূমিকম্প হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশ বা অঞ্চলকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, শুধু ক্ষয়ক্ষতি কমানো যায়।
২. ঘূর্ণিঝড়ে প্রস্তুতির সুযোগ: ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, আশ্রয়কেন্দ্রে সরে যাওয়া যায়। ২০১৭ সালের ঘূর্ণিঝড় ‘মোরা’র সময় যথাযথ ব্যবস্থা নেওয়ায় মাত্র ৭ জনের প্রাণহানি ঘটেছিল।
৩. সুদূরপ্রসারী ক্ষতি: বড় ভূমিকম্প নদীর গতিপথ বদলে দিতে পারে (ব্রহ্মপুত্র এর উদাহরণ) এবং সমুদ্রতলে হলে সুনামি সৃষ্টি করে বিশাল প্লাবন ঘটায়। ২০০৪ সালের সুনামিতে প্রায় তিন লাখ মানুষ নিহত হয়।
৪. তবে ঘূর্ণিঝড়ও ভয়াবহ হতে পারে; ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল।সুতরাং, পূর্বাভাস ও প্রস্তুতির সুযোগ না থাকা এবং আকস্মিকতার কারণে ভূমিকম্পকে অধিক ধ্বংসাত্মক বলা যায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও